এক্সপ্লোর

Protest Against Power Cut: বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, খানাকুলে পথ অবরোধ স্থানীয়দের

Hooghly News: শনিবার দুপুর থেকে রবিবার সকালেও খানাকুলের রামমোহন-২ পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত।

হুগলি: প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এবার এরই মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। আর তাতেই তেতে উঠল খানাকুল এলাকা। প্রায় ২৪ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। 

তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিক্ষোভ ও পথ অবরোধ খানাকুলে। শনিবার দুপুর থেকে রবিবার সকালেও খানাকুলের রামমোহন-২ পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। শুধু একদিন নয়, বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবিতে এদিন হেলানে রামনগর-দিগরুইঘাট রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ দফতরের গাড়ি আটকে রেখে চলে অবরোধ।অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরোধ তোলেন।  অভিযোগ, এই গরমে বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ কম থাকার কারণে সাব-মার্সিবল পাম্প চালানো যাচ্ছে না। শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। গরমে নাভিশ্বাস অবস্থা হচ্ছে। তাই দ্রুত সমস্যা মেটানোর দাবিতেই সরব হন সকলে। 

এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল গরমের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গজুড়েই প্রবল গরম আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। ৪০ ছুঁইছুঁই তাপমাত্রার পারদ। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ৪০ ডিগ্রি বা তারও বেশি চ়ড়তে পারে পারদ। জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ ডিগ্রির আশেপাশেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পারদ। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। একইভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমের আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আশঙ্কা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সঙ্গে হতে পারে বৃষ্টিও। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি বা তার বেশিও হতে পারে তাপমাত্রার পারদ। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 

সেরা শিরোনাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Update: ২ হাজারের বেশি টাকা UPI করলেই কাটবে টাকা? নতুন নির্দেশিকা দিল কেন্দ্র
২ হাজারের বেশি টাকা UPI করলেই কাটবে টাকা? নতুন নির্দেশিকা দিল কেন্দ্র
TMC News: বিপাকে 'ঋতব্রত-তৃণমূল'-এর ১০ বিধায়ক ! নোটিস জারি বিধানসভার সচিবালয়ের, কারণ কী ?
TMC News: বিপাকে 'ঋতব্রত-তৃণমূল'-এর ১০ বিধায়ক ! নোটিস জারি বিধানসভার সচিবালয়ের, কারণ কী ?
Accident: মহানন্দা নদীতে স্নানে নেমে আর ফেরা হল না দুই ছাত্রের, মর্মান্তিক ঘটনা ফুলবাড়ীতে
মহানন্দা নদীতে স্নানে নেমে আর ফেরা হল না দুই ছাত্রের, মর্মান্তিক ঘটনা ফুলবাড়ীতে

ভিডিও

BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Chandranath Rath Death :
TMC News: মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলি,আমাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় : রবিউল আলম
Bhangar Incident : ফের উত্তপ্ত ভাঙড়, ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | TMC VS ISF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget