এক্সপ্লোর

Hooghly News: TMC কাউন্সিলরকে 'জাত' তুলে 'গালিগালাজ', 'আমি একজন তপশিলি ঘরের মেয়ে..'

Hooghly SC Candidate TMC Councillor Controversy : লোকসভা ভোটের পর চুঁচুড়ায় ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে, তৃণমূল কংগ্রেসের তপশিলি সেলের সভানেত্রীকে 'জাত' তুলে 'গালিগালাজ' এর অভিযোগ

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কাউন্সিলরকে জাত তুলে গালিগালাজের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে।পুকুর ভরাট নিয়ে বিধায়ক সক্রিয় হওয়ায় রাগ থেকেই কাউন্সিলর এই অভিযোগ, দাবি তৃণমূল কর্মীর (TMC Worker)। চুঁচূড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে থানা পুলিশ।

হুগলি-চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল। গতকাল রাতে চু়ঁচুড়া থানায় তৃণমূল কর্মী, রাজিব ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাজীব চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। অভিযোগ,কাউন্সিলর ঘনিষ্ঠ সুরজিৎ দে-র বাইকের চাবি কেড়ে নেয়। তা নিয়ে সুরজিতের সঙ্গে রাজীবের বচসা হয় মিলিটারি কলোনিতে। কাউন্সিলর অনিন্দিতা সেখানে পৌঁছে চাবি ফেরত দিতে বলেন। কাউন্সিলরকে তাঁর জাত তুলে গালিগালাজ করে রাজীব বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে রাজীব, বিধায়ক অসিত মজুমদারকে ফোন করলে বিধায়ক কাউন্সিলর ঘনিষ্ঠ সুরজিৎকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবার কথা বলেন বলে অভিযোগ।

পরিস্থতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গভীর রাতে কাউন্সিলর চুঁচূড়া থানায় গিয়ে রাজিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।কাউন্সিলর বলেন, 'আমি একজন তপশিলি ঘরের মেয়ে, গত সাত বছর ধরে তৃণমূল কংগ্রেসের তপশিলি সেলের সভানেত্রী। আমাকে জাত তুলে গালিগালাজ করেছে বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ। পাল্টা রাজীব তার স্ত্রীকে নিয়ে গিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।' অন্যদিকে রাজীবের পাল্টা অভিযোগ, 'কয়েকদিন আগে এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিধায়ক তিন নম্বর ওয়ার্ডের দুটি পুকুর ভরাটের বিরুদ্ধে সক্রিয় হয়েছিলেন। সেই রাগ থেকেই কাউন্সিলর এসব অভিযোগ করছেন।'কয়েকদিন আগে তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী অমিত পালের জন্মদিনে কেক কেটে ছিলেন বিধায়ক।সেই ছবি ফেসবুকে শেয়ার করি।সুরজিৎ কে ট্যাগ করে। কেন তাকে ট্যাগ করা হয়েছে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে সুরজিৎ।

আরও পড়ুন, গন্ধেশ্বরীর জলের তোড়ে ভাঙল সেতু ! যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম, 'দায়ী রাজ্য সরকার ও TMC..'

লোকসভা ভোটের পর চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকট হয়। চুঁচুড়া বিধানসভায় বিজেপির কাছে  পরাজিত হয় তৃণমূল। পুরসভাতেও খুব খারাপ ফল হয় তৃণমূলের। এরপরই দেখা যায় বিধায়ক শিবির ছেড়ে অনেক কাউন্সিলর চেয়ারম্যান অমিত রায়ের শিবিরের যোগ দেয়। ২১ জুলাইয়ের প্রস্তুতিতে দুটি সভা হয়। সেখানে দুই শিবিরে বিভাজন স্পষ্ট হয়। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল বিধায়ক শিবিরে ছিলেন। লোকসভা ভোটের পর শিবির বদল করেন। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে বিজেপির সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, 'তৃণমূলের এই দ্বন্দ্ব আগে ভিতরে ছিল এখন প্রকাশ্যে চলে এসেছে। থানা পুলিশে অভিযোগ হচ্ছে। আগামী দিনে আরও কত কী দেখতে হবে।' বিধায়ক অসিত মজুমদার যদিও বলেন,আমার বিষয়টি জানা নেই। খবর নেব। পুলিশ জানিয়েছে, দু পক্ষই অভিযোগ করেছে।খতিয়ে দেখা হচ্ছে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget