এক্সপ্লোর

Hooghly: আরামবাগ পুলিশের বড় সাফল্য, ১৪ ডাকাতের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ প্রচুর সামগ্রী

ডাকাত দলের সদস্যদের এদিন আদালতে তোলা হলে তাদের মধ্যে দশজনকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

মোহন দাস, আরামবাগ: বড়সড় সাফল্য আরামবাগ (Arambag) পুলিশের। জানা যাচ্ছে, গোপনে অভিযান চালিয়ে ১৪ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে আরামবাগ পুলিশ। চারজন মহিলা সহ ১৪ ডাকাতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা, রুপো, গয়না, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও আরও অনেক উন্নত মানের ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ডাকাত দলের সদস্যদের এদিন আদালতে তোলা হলে তাদের মধ্যে দশজনকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হুগলি গ্রামীণ পুলিশের সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র এদিন সাংবাদিকদের কাছে আরামবাগ মহকুমা পুলিশের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, ১৪ জনের যে ডাকাতদলকে তাঁরা পাকড়াও করেছেন, তাদের কাছ থেকে বহু জিনিস উদ্ধার হয়েছে। ডাকাত দলের কাছ থেকে পাওয়া গিয়েছে নগদ এক লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি, ৬০০ গ্রাম সোনা, দেড় কেজির রুপোর গয়না। এছাড়াও ডাকাত দলের কাছ থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তাতে চক্ষু চড়কগাছ পুলিশের। ডাকাতদের কাছ থেকে পাওয়া গিয়েছে উন্নত মানের ডাকাতির সরঞ্জাম। এগুলি ছাড়াও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ১৬টি মোবাইল ফোন।

আরও পড়ুন - Hooghly News: রাতে তারস্বরে ডিজে বাজিয়ে পিকনিক, সোশাল মিডিয়ায় জানতে পেরে পৌঁছে গেল পুলিশ

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এদিন চার মহিলা সহ ডাকাত দলের ১৪জনকে আদালতে তোলা হয়। তাদের মধ্যে ১০জনকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, এত বড় একটা ডাকাত দলকে ধরার সাফল্য থাকলেও ঘটনার তদন্ত করা হচ্ছে। আরও কেউ এদের সঙ্গে জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রতি বছরই শীতের মরসুমে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এরা ডাকাতির নানা ছক করে আসে। শহর অঞ্চলের পরিবর্তে এরা মফঃস্বল এলাকাতে চুরি বা ডাতাতি করে। আটক হওয়া প্রত্যেকের বাড়িই উত্তরপ্রদেশে বলে জানা যাচ্ছে। আরও কোন কোন জায়গায় তারা ডাকাতির ছক কষেছে, সে সম্পর্কেও তদন্ত চালানো হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
Embed widget