এক্সপ্লোর

Hooghly News: প্লাবনের জেরে জলের তলায় চাষের জমি, শঙ্কায় কৃষকরা

WB Flood: সরেজমিনে পরিস্থিতি দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্য়মন্ত্রী। বন্য়া পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

সোমনাথ মিত্র, হুগলি: দক্ষিণবঙ্গে অব্যাহত জল-যন্ত্রণা দিকে দিকে শুধুই জল আর মানুষের দুর্ভোগের ছবি। বাড়িতে ঢুকেছে জল। চাষের জমেও চলে গিয়েছে জলের তলায়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কী হবে, তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

জলের তলায় চাষের জমি: জল-যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। দুর্ভোগের ছবি হুগলির তারকেশ্বর এবং জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায়। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হুগলি জেলায় প্রায় ৭ হাজার হেক্টর ধান জমি ও ২ হাজার ২৫ হেক্টর সবজি চাষের জমি জলমগ্ন হয়েছে। জমি থেকে জল নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে জেলা কৃষি দফতর। পুজোর আগে চাষবাসে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার্যত মাথায় হাত চাষীদের। কৃষকরা বলছেন, সরকারি সাহায্য না পেলে পুনরায় ঘুড়ে দাঁড়ানো অসম্ভব। প্লাবিত এলাকার জলস্তর সামান্য কমলেও এখনও আতঙ্ক কাটেনি মানুষের।

DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই খানাকুলের ২০টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পান শিউলি, জগৎপুর, রাজহাটি ১ ও ২, পলাশপাই ১ ও ২, ধান্যঘোড়ি, শাবলসিংহপুর-সহ একাধিক পঞ্চায়েত এলাকা। জল ঢুকেছে একাধিক স্কুলে। পঞ্চায়েত অফিসও জলমগ্ন। খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। ফলে অনেক জায়গাতেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অনেক জায়গায় মানুষ জলবন্দি হয়ে পড়েছেন।                      

শুধু হুগলি নয়, আতঙ্কে দিন কাটছে হাওড়াবাসীরও। হাওড়ার উদয়নারায়ণপুরে আরও ভয়াবহ হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি। ১০টি গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে ১১২টি গ্রাম প্লাবিত। প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মুণ্ডেশ্বরী নদীর জল ঢুকেছে আমতা ২ নম্বর ভাটোরা দ্বীপে। প্লাবিত ঝিকিরা ও অমরাগুড়ি গ্রাম পঞ্চায়েত। উদয়নারায়ণপুরে ফ্লাড সেন্টারে নিয়ে আসা হচ্ছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। উদ্ধারকাজে নেমেছে NDRF.

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Coochbehar News: চিন্তার দিন শেষ, পুজোর আগেই নতুন রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget