এক্সপ্লোর

Hooghly Youtuber Marriage: মাটি কাটার যন্ত্রে বিয়ে করতে গেলেন ইউটিউবার বর ! হুগলিতে হইহই

Hooghly News : নিজের বিয়ে আর ভালবাসার দিনটাকে অন্যদের থেকে আলাদা করতে কেএক অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ইউ টিউবার।  

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : বছরের এই সময়টায় পরপর বিয়ের দিন। অনেকেই দেখেশুনে খুঁজে নেন ভ্যালেন্টাইনস ডে-র আশেপাশের কোনও বিয়ের দিন। যাতে ভালবাসার মরসুমে রোমান্সে মাখামাখি হয়ে থেকে যায় সাত-পাকে বাঁধা পড়ার দিনটি। তবে নিজের বিয়ে আর ভালবাসার দিনটাকে অন্যদের থেকে আলাদা করতে কেএক অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ইউ টিউবার।  

বরের অপেক্ষায় থাকা কনেপক্ষকে চমকে দিয়ে বর বেছে নিলেন অভিনব যান। ঘোড়া, পালকি বা হালফ্যাশনে দামি গাড়ি নয়, বর বিয়ে করতে গেলেন পে লোডারে চেপে। মাটি কাটার যন্ত্র চেপে ভালবাসার মরসুমে ভালোবাসার মানুষের গলায় মালা দিতে গেলেন হুগলির জনপ্রিয় ইউটিউবার।

বিয়েতে বনেদিআনা ছোঁয়া দিতে কেউ ভাড়া করেন পালকি, কেউ ঘোড়া, কেউ বা জুরি-গাড়ি। কিন্তু ভাবনা চিন্তায় বেশ কিছুটা আলাদাই এই ইউটিউবার।  গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়।কিন্তু পে লোডারে চেপে,অভিনবই বটে! তার জন্য বেশ চর্চায় ইউটিউবার কুন্তল সাহা। 

খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তাঁর জীবনসঙ্গী বুনোকালীতলার পায়েল সাধুখাঁ।  আট বছর আগে ভ্যালেন্টাইনস ডে-তেই প্রথম আলাপ। আর তাই বেছে বেছে  ভ্যালেনটাইনস ডে-র আগের দিনটিকেই বেছে নিয়েছিলেন ইউটিউবার। আর সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়াতে এমন অনেক কিছুই করে থাকেন ইউটিউবাররা। তবে এই রিচ বাড়ানোর প্রতিযোগিতায় গা-ভাসিয়ে কেউ কেউ নেতিবাচক কিছুও করে বসেন। 

তাই কুন্তলকে দেখা যায়  বরবেশে পে লোডারের সামনে বসে থাকতে । সঙ্গে ছিল ব্যান্ড পার্টি ও বরযাত্রী। খাদিনা মোড় থেকে  চুঁচুড়া যাওয়ার রাস্তায় বর দেখতে ভিড় জমে যায়। আশেপাশের মানুষের উৎসাহ দেখে আলোচনা করছিলেন বরযাত্রীরাও। কেউ আবার ভুরু  কুঁচকে বলছেন,  কী দিন এল,আরো কত কী দেখতে হবে !  

বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয়না। আমার পরিবার বন্ধু বান্ধব আনন্দ পেয়েছেন। রাস্তায় যাঁরা দেখছেন,  তাঁরা আনন্দ পাচ্ছেন... এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, ডোন্ট কেয়ার ! বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মত করতে হবে তো ! 

বরযাত্রী দেখে চক্ষু চড়কগাছ অনেকের। স্থানীয় বাসিন্দা, বিনয় মান্না বলেন, 'শুনলাম ইউটিউবারের বিয়ে। জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনদিন দেখিনি। এটা একটা অভিনব ব্যাপার । আশা করি নবদম্পতি আগামী দিন ভালোই কাটবে।' 

আরও পড়ুন :  শিশুকে বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! পেট দেখিয়ে কদর্য জোকস সময় রায়নার, ভাইরাল পুরনো ভিডিও

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget