এক্সপ্লোর

Potato Price Hike: সত্যি হল আশঙ্কা, বাড়ল আলুর দাম

Hooghly News: আলু ব্যবসায়ীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে, খুচরো বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: আশঙ্কা সত্যি করে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। সিঙ্গুরের পাইকারি বাজারে ৫০ কিলোর বস্তা পিছু গড়ে ১৫০-২০০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

পাইকারি বাজারে বাড়ল আলুর দাম: অভিযোগ, দাম বাড়ার তারপরেও চাহিদামতো আলু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে, খুচরো বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আলু ব্যবসায়ীদের সংগঠন--প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দাবি করেছে, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান মিলবে। সবজি, মুরগির পর এবার আলুর দামেও ছেঁকা লাগতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনা থেকে সিঙ্গুরে আলু কিনতে এসেছেন সাইনুর ইসলাম। তিনি বলেন, "ধর্মঘটের জন্য আজ সিঙ্গুর বাজারে বস্তা পিছু ১৫০টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বাইরের অনেক ক্রেতা এখানে ভিড় করছে। পয়সা দিয়েও আলু মিলছে না‌।'' রানাঘাট থেকে আলু কিনতে এসেছেন প্রদীপ কুণ্ডু। তিনি জানান, "আমি অন্য জায়গা থেকেও আলু কিনি। অন্যান্য জায়গায় তো সব বন্ধ তাই আজ সিঙ্গুরে এসেছি। কিন্তু আলুর ক্রাইসিস চলছে। প্রয়োজন মতো আলু মিলছে না। এরম ধর্মঘট থাকলে আগামী দিনে আরও দাম বাড়বে।''

সবজি, মুরগির পর এবার ঊর্ধ্বমুখী আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সিঙ্গুরের রতনপুর এলাকার আলু ব্যবসায়ী সুনীল সানা জানান, "রাজ্যের সমস্ত হিমঘর বন্ধ। শুধু সিঙ্গুরে আলু পাওয়া যাচ্ছে। গত শনিবার আলুর বস্তা ১২৫০-১২৭০টাকা ছিল , আজ সেই আলুর দাম ১৪৫০ টাকা দাম। অর্থাৎ বস্তা পিছু ১৫০-২০০টাকা দাম বৃদ্ধি পেয়েছে। অন্যান্য জায়গায়র ব্যবস্যা বন্ধ। সমস্ত জায়গায় ক্রেতা এখানে এসে আলু কিনতে চাইছে। তাই দাম বেড়ে গেছে। এই ভাবে চললে আগামী দিনে খারাপ পরিস্থিতি তৈরি হবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, "বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তবে দাম বৃদ্ধি আমাদের উদ্দ্যেশে নয়। আলুর দাম স্থিতাবস্থা থাকুক সেটা আমরা চাই।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arjun Singh On Dilip Ghosh: 'শিখলে কিন্তু ভোট করাতে পারব' দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget