এক্সপ্লোর

Asit Majumder vs Rachana Banerjee: স্কুলে স্মার্ট ক্লাস ঘিরে তরজা, চুঁচুড়ায় রচনা বনাম অসিত দ্বন্দ্ব প্রকাশ্যে

বিধানসভা ভোটের আগে হুগলি জেলায় প্রকাশ্যে চলে এল তৃণমূল সাংসদ ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলিতে প্রকাশ্যে তৃণমূল সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব। বিধানসভা ভোটের আগে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় হচ্ছে স্মার্ট ক্লাস। গতকালই স্কুল পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রচনার কাছে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা। যা জানানোর দলকে জানাব বলে প্রতিক্রিয়া অসিত মজুমদারের। 

বিধানসভা ভোটের আগে হুগলি জেলায় প্রকাশ্যে চলে এল তৃণমূল সাংসদ ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। চুঁচুড়ার বাণীমন্দির সকুলে সাংসদ তহবিলের টাকায় তৈরি হচ্ছে স্মার্ট ক্লাস। গতকাল হঠাতই সকুল পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধান শিক্ষিকার অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান তিনি। চুঁচুড়া বাণীমন্দির সকুলের প্রধান শিক্ষিকা তৃণমূল সাংসদকে জানান, স্মার্ট ক্লাস তৈরি নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের তিরস্কারের মুখে পড়তে হয়েছে তাঁদের। গার্লস স্কুলে ক্লাস চলাকালীন বিধায়কের কাছে শুনতে হয়েছে কুকথা। তৃণমূল সাংসদের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা অভিযোগে জানান, স্মার্ট ক্লাস তৈরি নিয়ে স্থানীয় বিধায়কের চোটপাটের মুখে পড়তে হয়েছে তাঁদের। অভিযোগে বলা হয়, তৃণমূল বিধায়ক অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ তো দেনই। সেই সঙ্গে, কে কাজ করতে বলেছে? কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে? এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি তা জানলেন না কেন? এমন প্রশ্ন তুলে কুকথা শোনাতেও ছাড়েননি তিনি। ওঁর গতিবিধি, আচার আচরণ সবই দল জানে। দম থাকলে কাজ আটকে দেখাক। তৃণমূল বিধায়ককে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।

এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কাজটা করছি, সেটা ছাত্রছাত্রীদের জন্য। নিজেদের জন্য কিছু করছি না। এই জিনিসগুলো নিয়ে কেউ বাড়ি চলে যাব না। এতে স্কুলের উন্নতি হবে। আমি বাকরুদ্ধ। আমার বলার কোনও ভাষা নেই। সাংসদ তহবিলের টাকা (MPLAD) নিয়ে সাংসদ কোথায় কী করবেন, এটা সাংসদের সম্পূর্ণ নিজের ইচ্ছে। সে ব্যাপারে কেউ কোনও বক্তব্য রাখতে পারে না। স্কুলের শিক্ষকরা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাঁদের সঙ্গে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, প্রধান শিক্ষিকাকে গালিগালাজ করা মোটেই গ্রহণযোগ্য বিষয় নয়। আগামী দিনেও স্মার্ট ক্লাসরুম করব। পাল্টা অসিত মজুমদার জানিয়েছেন, "এটা ওঁর মনোভাব উনি বলেছেন। আমি এব্যাপারে কিছু বলব না। সাংসদের কথার ওপরে কথা তিনি বলবেন না।''

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget