এক্সপ্লোর

Kalyan Banerjee: 'মানুষকে পরিষেবা না দিয়ে, দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব-আন্দোলন হয় না', ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা

TMC MP: 'থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না।' হুগলির চণ্ডীতলার থেকে এমনই হুঙ্কার দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

চণ্ডীতলা (হুগলি) : আরজি কর-কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। 'সিপিএম পার্টির যে লোকেরা থাকেন, তাঁদের দুর্গাপুজো নিয়ে কোনও ইনভলভমেন্ট নেই। তাঁরা দুর্গাপুজো বন্ধ করতে চাইবেই।' আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও ফের আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 'মানুষকে পরিষেবা না দিয়ে... দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না।' হুগলির চণ্ডীতলার সভা থেকে এমনই হুঙ্কার দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বিচারের নামে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার...এ বিচার আমরা চাই না। এটা অবিচার। সেই বর্ণবিদ্বেষী... সিপিএম পার্টির যে লোকেরা থাকেন, তাঁদের দুর্গাপুজো নিয়ে কোনও ইনভলভমেন্ট নেই। তাঁরা দুর্গাপুজো বন্ধ করতে চাইবেই। মানুষকে পরিষেবা না দিয়ে... দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যেদিন জাগ্রত হবে...মানুষের বিরুদ্ধে যে আন্দোলন ...মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন...সে আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে...গরিব মানুষকে না চিকিৎসা দিয়ে ...গরিব মানুষের বাচ্চারা মারা যাবে...পরিষেবা দেবেন না...ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না...হাসপাতালের ট্রিটমেন্ট দেবেন না ...নিজস্ব দাবি-অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন এটা হতে পারে না। থ্রেট করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। গান গেয়ে হয় না। জেএনইউর কালচার পশ্চিমবঙ্গে হয় না। যারা বলেছিল, এ আজাদি ঝুটা হ্যায়...আজ তারা বলছে আজাদি চাই...আজাদি চাই।"

প্রসঙ্গত, আগের দিনই জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তকে তোপ দাগেন কল্যাণ। 'বাংলাকে শোকস্তব্ধ করে দিতে চেয়েছিল, জবাব দিয়ে দুর্গা পুজো হবে', পুজোর সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তীব্র আক্রমণ শানান কল্যাণ।

ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারাকে লঙঘন করার অভিযোগ কল্যাণের। তিনি বলেন, 'কেউ চাপ দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় আনতে পারবে বলে মনে হয় না। ওরা ঘোমটার আড়ালে রাজনীতি করছে, সিপিএম-ডিএসওর লোক আছে। বিচার আমরাও চাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রতি অবিচার করে, বিচার হয় না। হাসপাতালে লাইভ স্ট্রিমিং করুক, মানুষ দেখুক ডাক্তাররা কী করছে। দুর্গাপুজো বন্ধ করে রোজগার বন্ধ করে দিতে চেয়েছিল। কর্মবিরতি, না কাজ করা, কতটা অধিকারের ব্যাপার, সে নিয়ে প্রশ্ন আছে।' তিনি আরও বলেন, 'যারা বলেছিল দুর্গাপুজা করতে হবে না তারা তো ফিতে কাটতে চলে গেছে। কলকাতায় যারা আছে তারা আনন্দ ফুর্তি করবে না! শোকস্তব্ধ হয়ে থাকবে?', আন্দোলন সামিল হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদেরও কটাক্ষ কল্যাণের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget