এক্সপ্লোর

Tarkeshwar News: বাইরে বেরনোর জো নেই, ২৪ ঘণ্টায় ৪০ জনকে কামড় কুকুরের, আতঙ্ক তারকেশ্বরে

Hooghly News: শনিবার থেকে বিভিন্ন সময়ে তারকেশ্বর এলাকায় ক্ষণে ক্ষণে কুকুরে কামড়ানোর ঘটনা সামনে আসছে। আচমকা হাজির হয়ে, কামড় বসিয়ে পালিয়ে যাচ্ছে পথকুকুর।

সোমনাথ মিত্র, হুগলি: পথকুকুরদের নিয়ে আতঙ্কের পরিবেশ তারকেশ্বরে (Tarkeshwar News)। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪০ জনকে কুকুরে কামড়ানোর ঘটনা সামনে এসেছে এলাকায় (Dog Bite)। সাধারণ পথচারী থেকে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী, কেউই কুকুরের কামড় থেকে বাদ যাননি বলে জানা গিয়েছে। তাতে ভিড় জমেছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও। কুকুরে কামড়ানোর চিকিৎসা করাতে সেখানে দলে দলে হাজির হয়েছেন মানুষজন (Tarkeshwar Rural Hospital)। 

রাস্তায় বেরোলেই পথকুকুরের কামড়! আতঙ্ক তারকেশ্বরে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে বিভিন্ন সময়ে তারকেশ্বর এলাকায় ক্ষণে ক্ষণে কুকুরে কামড়ানোর ঘটনা সামনে আসছে। আচমকা হাজির হয়ে, কামড় বসিয়ে পালিয়ে যাচ্ছে পথকুকুর। প্রয়োজনীয় কাজে বেরিয়ে, বাজার করতে বেরিয়েও কুকুরের কামড় খেয়েছেন অনেকে। বাদ যাননি মন্দিরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীরাও (District News)। 

শনিবার রাতেই শুধু এদিক ওদিক তারকেশ্বরে কমপক্ষে ১৫ জনকে কুকুরে কামড়েছে বলে জানা গিয়েছে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাঁদের চিকিৎসা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও ২৫ জন কুকুরের কাড় খেয়েছেন। তাঁরাও চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালেই ছুটে যান। 

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: নামে-বেনামে অনুব্রতর ৪৫টি সম্পত্তি! দাবি সিবিআই সূত্রের, জিজ্ঞাসাবাদে নীরব কেষ্ট

রবিবার সকালে চাঁদুর এলাকা থেকে সাইকেলে চেপে তারকেশ্বরে বাজার করতে এসেছিলেন নির্মল ভৌমিক। তিনি বলেন, ‘‘চাউলপট্টী এলাকা দিয়ে সাইকেল চালিয়ে মাঝখান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একটি কুকুর এসে কামড়ে ধরে। ছাড়াতে পারছিলাম না কিছুতেই। লোক জড়ো হওয়ার পর কুকুরটিকে ছাড়ানো সম্ভব হয়।’’

মুর্শিদাবাদের বহরমপুর থেকে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসেছিলেন সুজয় মণ্ডল। তিনি বলেন, ‘‘তারকেশ্বর-বৈদ‍্যবাটি রোড  থেকে  মন্দিরে যাওয়ার পথে হঠাৎ করেই একটা কুকুর এসে কামড়ে দিল। হাসপাতালে এসে দেখি আরও ১০ জন রয়েছেন। প্রশাসনের একটা ব‍্যবস্থা নেওয়া উচিত।’’

তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে কর্মরত  চিকিৎসক শুভজিৎ মণ্ডল সংবাদমাধ্যমে বলেন,  ‘‘গতকাল থেকে আজ পর্যন্ত‍ প্রায় ৪০ জন ডগবাইট নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন। হাসপাতাল থেকে যা যা পরিষেবা দেওয়ার, ইনজেকশন, প্রয়োজনীয় ওষুধ, তার সবই দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে প্রশাসনকেও বিষয়টা  জানানো হয়েছে।’’

প্রশাসনের তরফে পশুপ্রেমী সংস্থা এবং বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে

এ নিয়ে যোগাযোগ করা হলে তারকেশ্বর পৌরসভার কাউন্সিলর স্বপন সামন্ত জানিয়েছেন,বিষয়টি নিয়ে পশুপ্রেমী সংস্থা এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।  তিনি বলেন, ‘‘একাধিক মানুষকে কুকুরে কামড়ানোর খবর এসেছে। হাসপাতালেও কয়েক জনকে  নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি পশুপ্রেমী সংস্থা এবং বন্য দপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’’

সেরা শিরোনাম

West Bengal News Live : কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget