এক্সপ্লোর

Hooghly: অপমানের অভিযোগ, সরকারি অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন তৃণমূলেরই বিধায়ক

TMC MLA: ঘটনায় নাম না করে দলেরই প্রাক্তন বিধায়ককে নিশানা করলেন বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অপমানের অভিযোগে সরকারি অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন তৃণমূলেরই বিধায়ক! হুগলির বলাগড়ের এই ঘটনায় নাম না করে দলেরই প্রাক্তন বিধায়ককে নিশানা করলেন বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।  

সরকারি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন খোদ তৃণমূল বিধায়ক, তার কয়েক মুহূর্তে পরেই উগরে দিলেন ক্ষোভ। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, 'আমাকে কেউ সম্মান না করুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে কেউ অপমান করবে, আমি সেই অপমানটা জেনেবুঝে সহ্য করব, তত বোকা, তত মূর্খ তো আমি নই।'

পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় ফের একবার উস্কে গিয়েছে শাসকদলের অন্দরের দ্বন্দ্বের জল্পনা। হুগলির বলাগড়ের জিরাটের ভূমিপুত্র পঞ্চানন কর্মকার। মুদ্রণশিল্পে তাঁর অবদান চিরস্মরণীয়। সম্প্রতি বলাগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি একটি সংগ্রহশালা পঞ্চানন কর্মকারের নামে করা হয়। মঙ্গলবার যার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত থাকলেও, আচমকা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান বলাগড়ের তৃণমূল বিধায়ক। 

কিন্তু কেন এমন ঘটনা?  
মনোরঞ্জন ব্যাপারী বলেন, 'যারা এই কর্মকাণ্ডের ধারের কাছে নেই, তাদের নাম ওপরে বড় বড় করে আর নীচে অতিকষ্টে বিধায়ক বলে লিখে দেওয়া হল। এটা কি জেনে বুঝে হয়েছে, ইচ্ছাকৃতভাবে হয়েছে, আমাকে অপমান করার জন্য হয়েছে। তারজন্য আমি ওই অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে চলে এসেছি।'

উদ্বোধনী ফলকে দেখা যাচ্ছে, উদ্বোধক হিসেবে সবার ওপরে নাম রয়েছে সাহিত্যিক দেবাশিস মুখোপাধ্যায়ের। তারপরই নাম রয়েছে, এসসি এসটি ওবিসি উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান অসীমকুমার মাঝির। যিনি আবার বলাগড়েরই প্রাক্তন তৃণমূল বিধায়ক! আর প্রাক্তন বিধায়কের নামের নীচে মহকুমাশাসকের। আর মহকুমাশাসকের পর বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর নাম রয়েছে। তাহলে কি প্রাক্তন বিধায়কের নাম ওপরে থাকাতেই অসন্তুষ্ট বর্তমান বিধায়ক? বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীমকুমার মাঝি বলেন, 'কারও যদি কোন কাজ থাকে বেরিয়ে যেতেই পারে। আমি এসেছিলাম অনেক দেরি করে। নামের বিষয়ে তার হয়তো জানা নেই, আমাদের এই পদটা ক্যাবিনেটের র‍্যাঙ্কের।' মনোরঞ্জন ব্যাপারী বলেন, 'আমিও তো কমিটির চেয়ারম্যান। আমাকে সারা দেশের লোক চেনে।'

এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উল্লেখ করে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। হুগলি বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা অরিন্দম গুঁই বলেন, 'উনার হয়তো মনে হয়েছে উনি কোন ভাবে অসম্মানিত হয়েছেন । সে বিষয়টি আমরা দেখে নেব । সরকারি অনুষ্ঠানে যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে সেটা দেখে নেওয়ার দরকার আছে।' যদিও নিজের বক্তব্যে অনড় বলাগড়ের তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠানে কম্বল নিতে হুড়োহুড়ি! পদপিষ্ট হয়ে মৃত একাধিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget