এক্সপ্লোর

Hooghly News: ২ ঘাট থেকে উদ্ধার চুঁচুড়ার গঙ্গায় ভেসে যাওয়া ২ তরুণের দেহ

Body Recovered In Chinsurah: স্নান করতে নেমে ভেসে গিয়েছিলেন দুই তরুণ। চুঁচুড়ার গঙ্গা থেকে তাঁদের দুজনেরই দেহ উদ্ধার হল সোমবার। খবর আসতেই চুঁচুড়া পুরসভার মতিবাগান এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে।কী ঘটেছিল?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্নান করতে নেমে ভেসে (sank) গিয়েছিলেন দুই তরুণ (young male)। চুঁচুড়ার (chinsurah) গঙ্গা (ganges) থেকে তাঁদের দুজনেরই দেহ উদ্ধার হল সোমবার। খবর আসতেই চুঁচুড়া পুরসভার মতিবাগান এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে।

কী ঘটেছিল?
 
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল দুপুর তিনটে নাগাদ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে স্নান করতে গিয়েছিলেন সুমিত রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল এবং আকাশ সাহা। ছয় বন্ধু অবশ্য সেই সময় কল্পনাও করতে পারেননি, তাঁদের জন্য কী ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে। তাঁরা যখন স্নান করছিলেন, ঠিক সেই সময়ই গঙ্গায় বান আসে। ভেসে যান ছজনই। পরে চার জনকে উদ্ধার করা গেলেও দুজনের হদিস মেলেনি। তাঁরা যে গঙ্গায় তলিয়ে গিয়েছেন, সে রকমই আশঙ্কা ছিল। মিলেও গেল। 

দুই ঘাট থেকে দুই দেহ উদ্ধার...

নিখোঁজদের তল্লাশিতে গত কাল নৌকো নামানো হয়। চুঁচুড়া থেকে ত্রিবেণী পর্যন্ত 'ডিজাস্টার ম্যানেজমেন্ট বোট' নিয়ে তল্লাশি চলে। তার পর, আজ সকালে চুঁচুড়া ও চন্দননগরের ঘাট থেকে দুজনের দেহ উদ্ধার হয়। নির্দিষ্ট করে বললে, চুঁচুড়া বোসের ঘাট থেকে শুভ মালের দেহ উদ্ধার হয়। চন্দননগর গোস্বামী ঘাট থেকে মেলে আকাশ সাহার দেহ। দুজনের বাড়িই চুঁচুড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মতিবাগান এলাকায়। দুটি দেহ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত মার্চ থেকে চুঁচুড়ায় গঙ্গার ঘাটগুলোতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা কুড়িটিরও বেশি ঘটেছে। ঘাটগুলোকে বিপজ্জনক ঘোষণা করে বোর্ডও টাঙানো হয়েছে। বিষয়টি নিয়ে মাইকিং করে প্রচার চালায় হুগলি চুঁচুড়া পুরসভা। স্নান করতেও নিষেধ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তার পরেও হুশ ফেরেনি। তুলোপট্টি ঘাট বিপজ্জনক ঘাটগুলির অন্যতম। জোয়ার আসার সময় স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে স্নান করতে নামায় বার বার দুর্ঘটনা ঘটছে। 

আরও পড়ুন:‘সংসদে খোলা পরিবেশে তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget