এক্সপ্লোর

Hooghly Shootout: চুঁচুড়ায় শ্যুট আউট, গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গায় ঝাঁপ আক্রান্তের

হুগলির চুঁচুড়ায় গঙ্গার ঘাটে শ্যুটআউট। গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন আক্রান্ত। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ২।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly)  চুঁচুড়ায় (Chinsurah) শ্যুট আউট। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ল মূল অভিযুক্ত-সহ ২ জন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। গুলিবিদ্ধ যুবক আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি। এই ঘটনার প্রতিবাদে শনিবার চুঁচুড়ার রবীন্দ্রনগরে সভা করে তৃণমূল।

হুগলির চুঁচুড়ায় গঙ্গার ঘাটে শ্যুটআউট। গুলিবিদ্ধ অবস্থায় গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন আক্রান্ত। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ২। শুক্রবার গভীর রাতে গুলিবিদ্ধ হন হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরের বছর চব্বিশের দীপ মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ায় শ্যামবাবুর গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন দীপ। আচমকাই তাদের মধ্যে বচসা বেধে যায়। তখনই গুলি চালায় একজন। কোমরে গুলি লাগে দীপের। গুলিবিদ্ধ অবস্থায় ঝাঁপ দেন গঙ্গায়। 

গুলিবিদ্ধ যুবকের বোন রিনু মণ্ডল বলেন, "সকালে ভাই আসে বাডিতে। চারটে গুলি চালায় রাজা। জলে পড়ে যায়। ডুব সাঁতার দিয়ে পরে ঘাটে ওঠে বাড়ি ফেরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে গ্রেফতার করা হয় রাজা বিশ্বাস নামে এক ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি।রাজাকে জেরা করে গ্রেফতার করা হয় অভিজিত দাস নামে আরজনকে। রাজার নামে অপরাধমূলক কাজকর্মের রেকর্ড আছে।

আরও পড়ুন, হোমের মধ্যেই ‘শিশু নির্যাতন’, তৃণমূলের প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ গ্রেফতার ১০

রাজা বিশ্বাসের মা চায়না বিশ্বাস বলেন, "কাল সকালে বেরিয়েছিল। আর ফেরেনি। কী হয়েছিল জানিনা।" তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, "গুলি চলেছে। পুলিশ ততপর বলে অপরাধ এড়ানো গিয়েছিল। এখন কীভাবে ফের অস্ত্র আসছে, সে ব্যাপারে তদন্ত দরকার। এটা মানা হবে না লোকে আতঙ্কে থাকবেন।" আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন আক্রান্ত। 

ক্যানিংয়ের সাতমুখীতে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। মাস ছয়েকের মধ্যে ফের যুব তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget