এক্সপ্লোর

Mohun Bagan Theme Marriage : সবুজ-মেরুনে সাজল মণ্ডপ, মোহনবাগানের জার্সি গায়ে বর হাজির রিসেপশনে

Mohun Bagan Jersey : বিয়েতে প্রিয় দলের পতাকার রঙে প্যান্ডেল যেমন সাজিয়েছেন। তেমনই আলোকসজ্জাতেও রয়েছে বাগানী-আবেগ। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, মানকুণ্ডু : বাংলার দুই ফুটবল ঐতিহ্যের রেষারেষি। স্কিল-আবেগ আর উত্তেজনার টানটান মিশেল। ফুটবল-জ্বর  খেলার মাঠ ছাড়িয়ে গেরস্থালিতে। কারও মন সবুজ মেরুনে। কেউ লাল হলুদ। জার্সি গায়ে সমর্থকদের হুল্লোড়, মাঠজুড়ে স্লোগান - এই হল বাঙালির ফুটবল আবেগ। কিন্তু সেই আবেগের রেশ এবার বিয়েতেও। সবু-মেরুন দলের ডাই-হার্ড ভক্ত নিজের বিয়ের থিমও রাখলেন মোহনবাগান। বিয়ের বাসর সাজ থেকে মেনু, সবেতেই পাল তোলা নৌকোর আবেগ। 

 খাঁটি মোহনবাগানী বিয়ে। বাড়ির সামনে সাজানো সবুজ-মেরুন সামিয়ানা। বিয়েতে প্রিয় দলের পতাকার রঙে প্যান্ডেল যেমন সাজিয়েছেন। তেমনই আলোকসজ্জাতেও রয়েছে বাগানী-আবেগ।  মেনু কার্ড থেকে সাজসজ্জা সবেতেই সবুজ মেরুনের ছোঁয়া।

পান্ডুয়ার বৈঁচি গ্রামের বিশ্বজিৎ মুখোপাধ্যায় ছেলেবেলা থেকেই মোহনবাগান ক্লাবের সমর্থক। গত ৪ মার্চ ছিল বিয়ে । ৬ মার্চ হয় রিসেপশন।  প্রিয় দলের থিম রং সবুজ মেরুন। তাই তাঁর বিয়েতেও ছিল সেই সবুজ মেরুন এর ছোঁয়া। সব মিলিয়ে একেবারে ময়দানী মেজাজ বিয়েতে। গ্যালারির মেজাজ এক্কেবারে রিসেপশনে। এই না হলে মোহনবাগানের ছেলের বিয়ে !

সবুজ মেরুন কাপড় দিয়ে সাজানো মণ্ডপ। সবুজ মেরুন আলোকসজ্জায় সেজে উঠেছিল মণ্ডপ।  দিয়ে সাজানো বিয়ে বাড়ি। মেনু কার্ড থেকে ফুলের সাজ সবই সবুজ মেরুন। এমনকী বিয়ের কনের সাজেও সবুজ মেরুনের ছোঁয়া।

বিশ্বজিৎ নিজে অতিথি অভ্যাগতদের স্বাগত জানান মোহনবাগানের জার্সি পরে। আইএসএলে মোহনবাগান ভাল অবস্থায় রয়েছে। বাড়িতে থাকলে মোহনবাগানের খেলা মিস করেন না বিশ্বজিৎ। কিন্তু অফিসে থাকলে খেলা দেখা হয় না । তখন তাঁকে খেলার আপডেট দেন তার স্ত্রী পিয়ালী। পিয়ালী যদিও আগে ইস্টবেঙ্গলের সমর্থক ছিলেন। বিশ্বজিৎ এর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনিও মোহনবাগানের মেয়ে হয়ে যান ! মোহনবাগান বাড়িতে এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিরা বেশ আনন্দ করেন।

আরও পড়ুন :

জেল মুক্তি মীনাক্ষির, ভর্তি হতে হবে হাসপাতালে

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget