এক্সপ্লোর

Snake Recovered from Police Station : কম্পিউটারের পিছনে ওটা কী! নাগরাজের 'হাজিরায়' হুলস্থূল থানায়

Hooghly News : কম্পিউটারের পিছনে কিছু একটা খচখচ শব্দ শুনে প্রথমে সন্দেহ হয় তাঁর। একটু নড়েচড়ে বসে দেখতেই তিনি লক্ষ্য করেন মনিটরের পিছন থেকে উঁকি দিচ্ছেন স্বয়ং নাগরাজ!

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল (হুগলি) : আর পাঁচটা দিনের মতোই তুঙ্গে ছিল কর্মব্যস্ততা। কিন্তু হঠাৎই গতি বেগতিক হল কম্পিউটারের (Computer) পিছনে কিছু একটা খচখচ শব্দে। একটু উঁকিঝুঁকি দিতেই দেখা মিলল স্বয়ং নাগরাজের। সাপের (Snake) এহেন অযাচিত হাজিরায় কার্যত লাটে উঠল কাজকর্ম। সব কাজ ফেলে প্রথমে পুলিশকর্মীরাই (Police) চেষ্টা করলেন সাপ তাড়াতে। কিন্তু নাগরাজকে টলাতে না পেরে শেষমেশ ডাক পড়ল এক সাপ ধরতে পারদর্শীর। তিনি এসে মস্ত সাপটিকে থানা থেকে নিয়ে যেতে তারপর ফিরল স্বস্তি।

ঘটনা ব্যান্ডেল জিআরপি থানার (Bandel GRP Police Station)। রোজের মতোই মঙ্গলবারও সকালের প্রচণ্ড কর্মব্যস্ততায় চলছিল দিন। কিন্তু কাজ কার্যত মাথায় উঠল থানার কম্পিউটার অপারেটরের কথায়। তিনিই প্রথম যিনি দেখতে পান কম্পিউটার রুমে ঘাপটি মেরে বসে আসে মস্ত এক সাপ। কম্পিউটারের পিছনে কিছু একটা খচখচ শব্দ শুনে প্রথমে সন্দেহ হয় তাঁর। একটু নড়েচড়ে বসে দেখতেই তিনি লক্ষ্য করেন মনিটরের পিছন থেকে উঁকি দিচ্ছেন স্বয়ং নাগরাজ! ঘড়ির কাঁটায় তখন এগারোটার আশপাশ।

কম্পিউটারের পিছন থেকে মস্ত সাপকে উঁকি মারতে দেখে কার্যত লাফিয়ে ওঠেন ওই কম্পিউটার অপারেটর। কার্যত ছুটে বেরিয়ে পড়েন ঘর থেকে। বেরিয়ে এসে নাগরাজের অযাচিত হাজিরার খবর শোনাতেই কার্যত মুহূর্তে ফাঁকা হয়ে যায় থানা। থানায় তৈরি হয় হুলস্থূল অবস্থা। কর্মব্যস্ততা ছেড়ে পুলিশকর্মীরা ব্যস্ত হয়ে পড়েন সাপ তাড়াতে। কিন্তু প্রশিক্ষণ না থাকা ও ভয়রের জেরে কেউ খুব একটা কাছে ঘেঁষেননি নাগরাজের। চোর-ডাকাত ধরতে সিদ্ধহস্ত হলেও এভাবে সাপ ধরার কাজ যে তাদের নয় সেটা বুঝে অল্প কিছুক্ষণ চেষ্টার পর পুলিশকর্মীরা খবর পাঠান সাপ ধরতে এক পারদর্শীকে। তিনি এসে বেশ কিছুক্ষণের চেষ্টা নাগরাজকে কম্পিউটার মনিটরের পিছন থেকে সামনে আনেন। তারপর উদ্ধার করে নিয়ে যান। মস্ত সাপটিকে উদ্ধার করে থানা থেকে নিয়ে যাওয়ার পর ফেরে স্বস্তি।

আরও পড়ুন- বিষধর সাপের ভয় দেখিয়ে মহিলাদের থেকে মোটা টাকার প্রতারণা, গ্রেফতার সাপুড়ের দল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget