এক্সপ্লোর

Hooghly: ফেসবুক লাইভ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হুগলির বিজেপি কর্মী

Hooghly News: মৃত্যুর আগে ফেসবুক লাইভে বিজেপি কর্মী অভিযোগ করেন তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। যে কুণাল সরকারের নামে অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে পরে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ফেসবুক লাইভ (Facebook Live) করে আত্মঘাতী (Suicide) বিজেপি (Bjp) কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) চুঁচুড়ায়। হুগলি চুঁচুড়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কেওটা মিলিটারি কলোনির বাসিন্দা অভিষেক চৌধুরী এদিন ভোর রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা গিয়েছে যে, তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর আগে ফেসবুক লাইভে বিজেপি কর্মী অভিযোগ করেন তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। যে কুণাল সরকারের নামে অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে পরে। অভিযুক্ত স্থানীয় আমরা কজন ক্লাবের সম্পাদক। এদিকে, এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

কী অভিযোগ ছিল মৃতের?

মৃত বিজেপি কর্মী আরও অভিযোগ জানিয়েছিলেন যে, তাঁকে ভয় দেখানো হয়েছে তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এদিকে এই লাইভ ভিডিও দেখতে পেয়েই অভিষেকের বন্ধুরা তাঁর বাড়িতে হাজির হন। অভিষেকের পরিবার তখনো জানতো না কি ঘটনা ঘটে গিয়েছে। এরপর দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্থানীয় ক্লাব সম্পাদক অভিযুক্ত কুণাল সরকার কিছু বলতে চাননি। তবে ওই ক্লাবের সদস্য পঙ্কজ দাস বলেন, ''কুণাল অত্যন্ত ভাল ছেলে আর এই ধরনের ঘটনার সঙ্গে সে যুক্ত নয়। ঠিক কী হয়েছিল, অভিষেক যে অভিযোগ করছে তা আমরা জানিনা। আমাদের ক্লাবের সঙ্গে ওর দাদা যুক্ত।''

বিজেপির প্রতিক্রিয়া
বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ''অভিষেক হুগলি মন্ডলের দীর্ঘদিনের পুরনো কর্মী ছিলেন। আমরা জানতে পেরেছি ওকে কয়েক দিন ধরে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। আমরা পুলিশ-প্রশাসনের কাছে আবেদন করব ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।''

ফেসবুক লাইভে অভিষেক চুঁচুড়ার বিধায়কের কাছেও বিচার চেয়েছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ''বিজেপি তৃণমূল কংগ্রেস, সিপিএম যেকোনো দল করা গণতান্ত্রিক অধিকার। কেউ বিজেপি করলে তাঁকে যদি কেউ হুমকি দিয়ে থাকে তা খুবই লজ্জাজনক। এমন ঘটা উচিত নয়। যে কোন দলের কোনও মানুষ যদি আমার সাহায্য চেয়েছে আমি তার পাশে দাঁড়ায়নি এমনটা হয়নি। দল আমার তৃণমূল, কিন্তু আমিত বিধায়ক সবার। যদি কেউ হুমকি দিয়ে থাকে তাহলে উচিত ছিল থানায় অভিযোগ করা। থানায় অভিযোগ হয়েছিল কিনা আমি জানিনা। আর আমি বিধায়ক হিসেবেও আমার কাছে কেউ এসে এই বিষয়ে কিছু জানায়নি। তবে যে কোনও মৃত্যুই দুঃখজনক। আমি ওঁর পরিবারের পাশে আছি।'' এদিকে ধৃত কুণাল সরকারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা রুজু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget