এক্সপ্লোর

Hooghly News: পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যে নজর, চালু 'লেটস ওপেন আপ'

Hooghly News Update:পুলিশকর্মীদের মানসিক অবসাদ দূর করতে 'লেটস্ ওপেন আপ' চালু করল চন্দননগর পুলিশ। খোলাখুলি কথা বলতেই এমন শিবির। বুধবার, চুঁচুড়া থানায় পুলিশকর্মীদের নিয়ে লেটস ওপেন আপের সেশন হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মানসিক অবসাদ নিয়ে বহু কথা হয়। পেশার চাপ, পরিবারকে সময় দিতে না পারা, ইত্যাদি নানা কারণে প্রবল চাপে থাকেন অনেকেই। এই সমস্যার বাইরে নেই পুলিশকর্মীরাও। যে কোনও সময় ডিউটি, চাপের মুখে কাজ, পরিবারকে যথেষ্ট সময় দিতে না পারা এই পেশার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। এই সমস্যার দিকেই নজর রাখতে নতুন পদক্ষেপ চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate)।  

নতুন উদ্যোগ:
পুলিশকর্মীদের মানসিক অবসাদ দূর করতে 'লেটস্ ওপেন আপ' চালু করল চন্দননগর পুলিশ। খোলাখুলি কথা বলতেই এমন শিবির। বুধবার, চুঁচুড়া থানায় পুলিশকর্মীদের নিয়ে লেটস ওপেন আপের সেশন হয়। সেখানে চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ, ডিসি হেডকোয়ার্টার নিধি রানী,ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ, এসিপি মৌমিত দাস উপস্থিত ছিলেন। পুলিশের পোশাকে থাকলে নীচু তলা- উঁচুতলার পুলিশকর্মীর বিভেদ হতে পারে তাই আজ চুঁচুড়া  থানায় সাদা পোশাকে পুলিশকর্মীদের নিয়ে সেশন হয়। আগামী দিনে চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে সব থানায় এমন শিবির হবে। চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা পুলিশকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন। কারও কোনও সমস্যা হলে আধিকারিকদের জানাতে বলেন। 

কমিশনারের বক্তব্য:
চন্দননগরের পুলিশ কমিশনার (Police Commisioner) অর্নব ঘোষ বলেন, 'অনেক সময় দেখা যায় পুলিশকর্মীরা অবসাদে ভোগেন। তাঁদের কী কারনে অবসাদ তা কাউকেই বলেন না। কোনও অঘটন ঘটলে তখন জানা যায়। লেটস ওপেন আপের মাধ্যমে পুলিশকর্মীরা অফিসারদের তাঁদের সমস্যার কথা বলতে পারবে কোনও সংকোচ না করেই। থানার আইসিরা দেখবেন পুলিশকর্মীরা কেন অবসাদগ্রস্ত হচ্ছেন। পুলিশের চাকরিতে অনেক রকম চাপ থাকে। ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। দিনের পর দিন বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে থাকতে হয়।' এছাড়া অন্য অনেক কারণে অবসাদ হতে পারে। সম্প্রতি শ্রীরামপুর থানার পিয়ারপুর ফাঁড়িতে কনস্টেবল বিশ্বপ্রিয় কুন্ডু ব্যারাকে আত্মঘাতী হন। বিষয়টি তাঁকে খুব নাড়া দিয়েছে বলে জানান সিপি। কোনও পুলিশকর্মী যদি নিজে তাঁর সমস্যার কথা বলতে দিধা করেন। তাহলে তাঁর ব্যারাকের সহকর্মীদের থেকে জানা যেতে পারে। 

পুলিশ কমিশনার জানান,শারীরিক ভাবে অসুস্থ হলে যেমন কাজে সমস্যা হয়, তেমনই পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যও ঠিক রাখা  জরুরি। প্রয়োজন হলে কাউন্সিলরের সাহায্য নিতে পারবেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন: কে কে প্রসঙ্গে বিতর্কিত লাইভের জেরে পাচ্ছেন 'হুমকি ফোন', দাবি করে পুলিশে অভিযোগ রূপঙ্করের স্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget