এক্সপ্লোর

Hooghly: কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের অসন্তোষের মুখে তৃণমূল নেতারা, পায়ে ধরলেন দিদির দূত!

গ্রামে গিয়ে, দিদির দূতের অসন্তোষের মুখে পড়ার ঘটনা, বহু জায়গা থেকেই সামনে এসেছে! মঙ্গলবার সেরকমই অসন্তোষের মুখে কার্যত পায়ে ধরতে হল দিদির দূত তৃণমূল নেতাকে! এই ছবি দেখা গেল হুগলির গোঘাটে! 

মোহন দাস, হুগলি: দিদির সুরক্ষাকবচ (Didir Surakshakabach) কর্মসূচিতে গিয়ে হুগলির (Hooghly) গোঘাটে গ্রামবাসীদের অসন্তোষের মুখে পড়তে হল জেলা পরিষদের সভাধিপতি-সহ এলাকার তৃণমূল (TMC) নেতাদের। বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে এক ক্ষুব্ধ মহিলার পায়েও ধরতে যান সভাধিপতি। ভোটের আগে পরিস্থিতি সামাল দিতে হাতে পায়ে ধরতে হচ্ছে, তৃণমূলকে (tmc) কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

গ্রামে গিয়ে, দিদির দূতের অসন্তোষের মুখে পড়ার ঘটনা, বহু জায়গা থেকেই সামনে এসেছে! মঙ্গলবার সেরকমই অসন্তোষের মুখে কার্যত পায়ে ধরতে হল দিদির দূত তৃণমূল নেতাকে! এই ছবি দেখা গেল হুগলির গোঘাটে! 

দিদির দূত কর্মসূচিতে, মঙ্গলবার গোঘাটের তারাহাট গ্রামে যান তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান। তৃণমূল দলের সামনে পেয়ে, রাস্তাঘাট-সহ এলাকার সামগ্রিক অনুনন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয়, যে গ্রামবাসী এক মহিলার পায়ে ধরতে যান হুগলি জেলা পরিষদের সভাধিপতি।

হুগলি জেলা পরিষদের তৃণমূল নেতা ও সভাধিপতি মেহবুব রহমান বলছেন, এখানে কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে। হয়তো কিছু জায়গায় সমস্যা আছে। দ্রুত খতিয়ে দেখে সমাধান করব। নিয়োগ দুর্নীতিতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ED। গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষকৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও। সেই জেলায় দিদির দূতের বিক্ষোভের মুখে পড়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

এই অসন্তোষের আঁচ কি পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্সেও পড়বে? নাকি আগেভাগেই ক্ষোভ বাইরে বেরিয়ে আসায়, ভোটে আর এর কোনও প্রভাব দেখা যাবে না? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।

বীরভূমে বিক্ষোভ: এর আগেও একাধিকবার একাধিক জায়গায় ক্ষোভের মুখোমুখি হয়েছেন তৃণমূল কর্মীরা। কিছুদিন আগে বীরভূমেে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। এলাকায় উন্নয়ন হয়নি এই অভিযোগ তুলে স্থানীয় বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। 

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা! সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল, সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আরও এক তৃণমূল বিধায়ক।

রবিবার সকালে দিদির দূত হিসেবে বীরভূমের মুরারইয়ের মলয়পুর গ্রামে যান স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক গ্রামে পৌঁছতেই তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও উন্নয়নই হয়নি। বেহাল রাস্তা। রয়েছে পানীয় জলের অভাব। 

গ্রামবাসীদের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। মাস কয়েকের মধ্যে আরও একটি পঞ্চায়েত ভোট হতে চলেছে। আর কত দিন বেহাল রাস্তা, পানীয় জলের অভাবের মধ্যে কাটাতে হবে গ্রামবাসীদের? জনপ্রতিনিধিদের অভিযোগ জানিয়েও কি কোনও লাভ হবে? ভোট আসে, ভোট যায়। সেই সঙ্গে থেকে যায় প্রশ্নগুলিও। 

এর আগেও একাধিকবার ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। গতকালই মালদার ফুলবাড়িয়ায় দিদির দূত হিসেবে গিয়ে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। দলের প্রধানের স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget