এক্সপ্লোর

Job Seekers Agitation: কবে মিলবে হকের চাকরি? কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা

Job Seekers Laxmi Puja: বোধন থেকে বিসর্জন পেরিয়ে লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য। এখনও বজায় রয়েছে উৎসবের মেজাজ। কিন্তু, ওঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন।

কলকাতা: চাকরিতে লক্ষ্মী লাভ না হলেও, আজ কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর (Laxmi Puja 2022) আরাধনা করবেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা পুজোর আয়োজন করেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মঞ্চে হবে কবিগান। অন্যদিকে, পুজোর দিনও মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। এদিন রাজ্য সরকারি কর্মচারী একটি সংগঠনের প্রতিনিধিরা এই ধর্নামঞ্চে আসবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন।

কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা: বোধন থেকে বিসর্জন পেরিয়ে লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়েছে গোটা রাজ্য। এখনও বজায় রয়েছে উৎসবের মেজাজ। কিন্তু, ওঁরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়ে গিয়েছেন। গোটা রাজ্য ঝলমলে আলোয় আলোকিত হয়েছে। কিন্তু, আন্দোলনকারী এই চাকরিপ্রার্থীদের আরও একটা পুজো কেটেছে অনিশ্চয়তার অন্ধকারেই। প্রশ্ন উঠছে, আর কতদিন? চাকরির জন্য আরও কতদিন এভাবেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় কাটাতে হবে? হকের চাকরির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতিতে এবার ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধন-সম্পদের দেবীর আরাধনা৷ সবার একটাই প্রার্থনা, এসো মা লক্ষ্মী, বোসো ঘরে...। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছে? রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন। ফল-মূলের পাশাপাশি চিড়ে নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না। একে বলে চিপিটক৷ লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত।  কিন্তু এই উৎসবের বাংলায় আরেকটি ছবিও রয়েছে। আনন্দে যখন উদ্ভাসিত গোটা বাংলা, তখন রাস্তায় বসে চোখের জল ফেলতে হচ্ছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। উৎসবের কলকাতায় অপ্রাপ্তির বিষাদ। প্রায় ৫৭৪ দিন আগে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। উৎসবের দিনও অন্যরকম হয়নি ছবিটা। দুর্গাপুজোর দিনও আন্দোলনে চাকরিপ্রার্থীরা। পরিবার, বাবা-মা, সন্তানকে ছেড়ে গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভ তাঁদের। চোখে জল নিয়ে ধরে আসায় গলায় স্লোগান আন্দোলনকারীদের। 

আরও পড়ুন: Haridevpur Murder Update: ‘টার্গেট ছিল অয়ন মণ্ডলের মোবাইল ফোন’ হরিদেবপুরে খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সেরা শিরোনাম

Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget