এক্সপ্লোর

Hooghly : সরকারি স্কুলে ভর্তির জন্য বিজেপি কার্যালয়ে লটারি, হুগলিতে শুরু রাজনৈতিক তরজা

Lottery for Admission in Central School : শ'দেড়েক আবেদনপত্র জমা পড়ে  হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে। দেড়শো জনের মধ্যে দশ জনকে বেছে নেওয়া খুবই কঠিন। তাই লটারির সিদ্ধান্ত

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল : কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য লটারি । হুগলিতে (Hooghly) দলের জেলা কার্যালয়ে লটারি করলেন বিজেপি সাংসদ (BJP MP)। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি স্কুলে ভর্তির জন্য বিজেপি কার্যালয়ে লটারি (Lottery) নিয়ে দলবাজির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।

কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য লটারি-

কয়েক বছর আগে ব্যান্ডেল রেলস্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করা হয়েছে। এই স্কুলে ভর্তির জন্য সাংসদের কোটা রয়েছে দশটি। এজন্য শ'দেড়েক আবেদনপত্র জমা পড়ে  হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) কাছে। দেড়শো জনের মধ্যে দশ জনকে বেছে নেওয়া খুবই কঠিন। তাই লটারির সিদ্ধান্ত নেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লটারির মাধ্যমেই দশ জনকে সুযোগ দেওয়া হবে বলে ঠিক করেন তিনি।

আরও পড়ুন ; নয়ডার স্কুলে ২দিনে করোনা আক্রান্ত ২৩ ছাত্র, বাড়ছে উদ্বেগ

সেইমতো অভিভাবকরা আজ চুঁচুড়ায় (Chunchura) বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। অভিভাবকদের সামনেই লটারি করে দশ জনকে সুযোগ দেওয়া হয়। এনিয়ে বিজেপি সাংসদ বলেছেন, স্বচ্ছতা রাখতেই এই লটারি করার সিদ্ধান্ত। কারণ, দশ জনকে বেছে নেওয়া খুব কঠিন। আলাদা করে দশ জনকে সুযোগ দিলে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। সেটা যাতে না হয় তাই লটারি করা হয়েছে। 

তবে বিজেপি অফিসে এই লটারি হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, কেন্দ্রীয় বিদ্যালয় তো সরকারি স্কুল। তার জন্য লটারি বিজেপি অফিসে হবে কেন ? এর থেকেই বোঝা যাচ্ছে, স্কুলে ভর্তির সু্যোগের ক্ষেত্রে দলবাজি করার জন্যই এটা করা হয়েছে। বিজেপি দল কোনও আইন কানুন মানে না। লকেট তো ওদেরই লোক। আম গাছে জাম হয় না, আমই হয়।

তবে এর পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি সাংসদ। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তাহলে কি তৃণমূল পার্টি অফিসে লটারি করব ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget