এক্সপ্লোর

Kolkata News: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ ! গ্রেফতার শহরের প্রথম সারির কলেজের ছাত্র

Kolkata Garfa Incident: বন্ধুর ফ্ল্যাটে নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মদ্যপান করিয়ে..

হিন্দোল দে, কলকাতা: গড়ফায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার শহরের প্রথম সারির কলেজের ছাত্র। নির্যাতিতার দাবি, তাঁর সঙ্গে একসময় সম্পর্ক ছিল ওই ছাত্রের। মাঝে বিচ্ছেদ ঘটে। 

সম্প্রতি ফের সম্পর্ক দানা বাঁধে। নির্যাতিতার অভিযোগ, গত ২১ ডিসেম্বর তাঁকে গড়ফায় এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত।সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গতকাল গড়ফা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। এরপর বাগুইআটি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে,  কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে।  আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে। তারই মধ্যেই মর্মান্তিক ঘটনা খাস কলকাতায়।

আরও পড়ুন, নতুন বছরে জমজমাট বেলুড়মঠ, আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ..

এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। সম্প্রতি সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়।  প্রশ্ন হল, কেন বারবার লালসা আর হিংসার শিকার হচ্ছে মেয়েরা? কেন কিছুতেই এই প্রবণতায় রাশ টানা যাচ্ছে না? খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এমনিতেই নারী নিরাপত্তার বেআব্রু দিকটা সামনে এনে দিয়েছে। আর জি কর কাণ্ডের সূত্র ধরে উঠে আসা এত এত প্রতিবাদী আওয়াজ। অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্যেও কিন্তু থেমে নেই নারী সংক্রান্ত অপরাধ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget