এক্সপ্লোর

Hooghly: বাড়ি থেকে বেরোতেই ব্যবসায়ীকে গুলি, এবার শ্যুটআউট হুগলিতে

পুলিশ সূত্রে খবর, রিষড়ার এস কে নগর এলাকার বাসিন্দা মিথিলেশ কুমার যাদব আজ সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হুগলির রিষড়ায় সাত সকালে শ্যুটআউট (Shootout)। পুলিশ সূত্রে খবর, রিষড়ার এস কে নগর এলাকার বাসিন্দা মিথিলেশ কুমার যাদব আজ সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা হয়। ওই ব্যবসায়ীর বাড়ির কাছেই দুটি মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল চার যুবক। মিথিলেশ বেরোতেই তাঁকে পিছন থেকে গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ওই যুবকের কোমরে গুলি লাগে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার কয়েকজনের টাকাপয়সা নিয়ে সম্প্রতি বিবাদ হয়েছিল আহত যুবকের। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে বাঁশদ্রোণীর সোনালি পার্ক। এরপর রবিবার রাতে শেক্সপিয়র সরণি থানা এলাকা। গত কয়েকদিনে খাস কলকাতার একাধিক এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটেছে। এবার কলকাতা ছাড়িয়ে শ্যুটআউটের ঘটনা ঘটল জেলায়। হুগলির রিষড়ায় গুলিবিদ্ধ হলেন দুধ ব্যবসায়ী। গুলিবিদ্ধ বছর ৩০-এর মিথিলেশ কুমার যাদবের অভিযোগ,  মঙ্গলবার সকাল সোয়া নটা নাগাদ রিষড়ার এসকে নগর এলাকায় নিজের খাটাল থেকে বেরোচ্ছিলেন তিনি। অভিযোগ, সেইসময় পিছন থেকে গুলি চালায় এক দুষ্কৃতী। তাঁর কোমরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান এই যুবক। তাঁর চিত্‍কার শুনে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এরপর স্থানীয়রাই তাঁকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে হিন্দমোটরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন: Jalpaiguri: অজানা জ্বরে জলপাইগুড়ি সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু

কিন্তু কী কারণে তাঁর ওপর হামলা হল, তা বুঝতে পারছেন না আক্রান্ত যুবক। মিথিলেশ কুমার যাদব বলেন, "কেন গুলি চালাল বুঝতে পারছি না। আমার সঙ্গে কারও কোনও শত্রুতা নেই।'' আক্রান্তের প্রতিবেশী অমৃত যাদব বলেন, চিত্‍কার শুনে আমরা ছুটে আসি। কী কারণে গুলি চালিয়েছে বলতে পারব না। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন ঘটনাস্থলে যান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ৩-৪ দিন আগে টাকাপয়সা নিয়ে আক্রান্ত যুবকের সঙ্গে এলাকারই কয়েকজনের বচসা হয়েছিল। তার জেরেই এই হামলা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধার গলার নলি কেটে খুন, পাতকুয়া থেকে দেহ উদ্ধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget