এক্সপ্লোর

Hooghly News : জগন্নাথের সঙ্গে পূজিত হবেন শ্রীরামকৃষ্ণও, মাহেশের মন্দিরে বসল মূর্তি

Ramkrishna Statue at Mahesh Jagannath Temple : মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েতরা জানাচ্ছেন, ১৮৮২ সালে প্রথমবার রামকৃষ্ণদেব পা রেখেছিলেন সেখানে

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর (হুগলি) : মাহেশ জগন্নাথ মন্দির (mahesh jagannath temple) ও রথযাত্রার সঙ্গে বহু মনিষীর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাদের মধ্যে অন্যতম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব (sri ramkrishna)। সেই উজ্জ্বল ইতিহাস মাথায় রেখেই মন্দিরের ঐতিহ্যের পরম্পরায় যুক্ত হল নতুন এক পালক। মন্দির প্রাঙ্গনের ভিতরেই স্থাপিত হল রামকৃষ্ণদেবের শ্বেতপাথরের মূর্তি। রামকৃষ্ণদেবের সঙ্গেই মা সারদা (ma sarada) ও স্বামী বিবেকানন্দর-র (swami vivekananda) মূর্তিও স্থাপিত হল। মূর্তি প্রতিষ্টা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে হাজির হয়েছিলেন অগণিত ভক্ত। প্রায় হাজার দুয়েক ভক্তকে করা হয় ভোগ বিতরণ।

শ্রীরামকৃষ্ণদেবের মাহেশ-যোগ

মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েতরা জানাচ্ছেন, ১৮৮২ সালে প্রথমবার রামকৃষ্ণদেব পা রেখেছিলেন সেখানে। মোট বার তিনেক মাহেশে গিয়েছিলেন তিনি। ১৮৮৩ সালে মা সারদাও মাহেশের জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন বলে জানান সেবায়েতরা। তাঁর সঙ্গে গিয়েছিলেন গিরিশ ঘোষও। সেই স্মৃতি আগলে রাখতেই তাদের মূর্তি বসানোর পরিকল্পনা হয়।

দেখুন ছবিতে- মাহেশের জগন্নাথ মন্দিরে রামকৃষ্ণদেবের শ্বেতপাথরের মূর্তি স্থাপন

মাহেশের মাহাত্ব

৬২৬ বছরের মাহেশের জগন্নাথ মন্দির দেশের দ্বিতীয় প্রাচীনতম। সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীরামপুর গঙ্গার পারে মাহেশ জগন্নাথ মন্দির নবকলেবরে সেজে উঠছে। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সাহায্যে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। মন্দির সংস্কার থেকে তোরণ,মন্দিরের ভিতরে নাট মন্দির সহ দেবতাদের মন্দির নির্মান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মাহেশে রথযাত্রায় এসে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন।সেই মত চলছে নির্মানের কাজ।

আরও পড়ুন- পুরীর মতোই সুদীর্ঘ ইতিহাস, মাহেশ ঘিরেও রয়েছে রোমাঞ্চকর সব কাহিনি

মাহেশের রথযাত্রা চলছে সেই ১৩৯৬ সাল থেকেই। ১৮৮৫ সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখনকার রথটি। ১৫৫ বছর আগে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু কুড়ি হাজার টাকা ব্যয়ে ৫০ ফুট উঁচু ১২৫ টনের রথটি তৈরি করান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget