এক্সপ্লোর

Hooghly Arms Recovery: ডানকুনিতে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার মহিলা-সহ ৩

পুলিশ সূত্রে খবর, বিপুল অস্ত্র গার্ডেনরিচে পাঠানোর কথা ছিল বলে জেরায় জানিয়েছে ধৃতরা...

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ডানকুনি: হুগলির ডানকুনি টোল প্লাজার সামনে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। 

পুলিশ সূত্রে খবর, এই বিপুল অস্ত্র গার্ডেনরিচে পাঠানোর কথা ছিল বলে জেরায় জানিয়েছে ধৃতরা। ডানকুনি থানায় এফআইআর দায়ের করেছে এসটিএফ।

গোপন সূত্রে খবর পেয়ে ধানবাদ থেকে কলকাতাগামী বাসে গতকাল তল্লাশি চালায় পুলিশ। বাসের মধ্যে থেকে উদ্ধার হয় ৪০টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। 

এই প্রথম নয়। এর আগেও ডানকুনিতে চলন্ত বাস থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছিল। গত অগাস্ট মাসে ডানকুনি টোলপ্লাজার কাছে সাদা পোশাকে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের এটিএস শাখা। 

আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে, বরাকরে ফের অস্ত্র কারখানার হদিশ

মাইতিপাড়া মোড়ে ভাগলপুর-কলকাতাগামী একটি বাস আটকে তল্লাশি চালানো হয়। বাস থেকে পাকড়াও করা হয় অমর কুমার নামে মুঙ্গেরের বাসিন্দা এক যুবককে।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ এমএম কার্বাইন ও তার দুটি ম্যাগজিন এবং ৫টি ৭.৬৫ এমএম পিস্তল, তার দশটি ম্যাগাজিন।

ধৃতের কাছে সাব মেশিনগান জাতীয় কার্বাইন উদ্ধার হওয়ায় তদন্তকারীদের চোখ কপালে ওঠে। পুলিশ সূত্রে খবর, কার্বাইন সাধারণত ব্যবহার করে সেনাবহিনী। জঙ্গিগোষ্ঠীগুলিও বেআইনিভাবে তৈরি কার্বাইন ব্যবহার করে।

প্রায় একই সময়ে, নিউটাউনের নারায়ণপুরে আন্তর্জাতিক আগেয়াস্ত্র পাচারচক্রের হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। 

এরপর গতমাসে বীরভূমের রামপুরহাটে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় সাড়ে ৩ হাজার জিলেটিন স্টিক। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে দুটি গাড়িতে আনা হচ্ছিল ওই জিলেটিন স্টিক। রামপুরহাটে আসার পর গাড়ি দু’টি আটকায় পুলিশ। গাড়ি থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget