এক্সপ্লোর

Hooghly News: ‘ধান্দাবাজরা আবার তৃণমূলে ফিরছে’, দলবদল নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন

Manoranjan Byapari: প্রত্যাবর্তন নিয়ে তৃণমূলের অন্দরে অনেকেই তাঁদের অসন্তোষ আগেই স্পষ্ট করেছিলেন। এবার, সেই কথা শোনা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর গলায়।

হুগলি: এ দিকে এই বিতর্কের মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। কার্যত অস্বস্তিতে তৃণমূল! কখনও রাজনীতির আঙিনায় এসে হাঁপিয়ে যাচ্ছেন বলে ফেসবুকে পোস্ট করেছেন। কখনও, আবার ফেসবুক পোস্টে লিখেছেন, বন্দুক দেখিয়ে ভোটে জিতলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। এবার পঞ্চায়েত ভোটের আগে, ফের বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। 

বিধানসভা ভোটের আগে, তৃণমূল ছাড়ার ও বিজেপিতে যোগ দেওয়ার যে হিড়িক পড়েছিল আবার, ভোটের ফল বেরোতেই শুরু হয় উল্টো স্রোত! মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।

একে একে অনেকেই তৃণমূল দফতরে ফিরেছেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। এই প্রত্যাবর্তন নিয়ে তৃণমূলের অন্দরে অনেকেই তাঁদের অসন্তোষ আগেই স্পষ্ট করেছিলেন। এবার, সেই কথা শোনা গেল বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর গলায়।

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়, ১৫৩ জন গুণেছিলাম, তার পর আর গুণতে পারিনি। তখন মনে হয়েছিল এই বেইমান, বিশ্বাসঘাতক, মীরজাফরের দল বাংলাটাকে যারা ধ্বংস করতে চায়, তাদের মুখের মতো একটা জবাব দিতে হবে। লড়তে হবে। এটাই হয় চিরকাল, এই যাঁরা সুবিধাভোগী, ধান্দাবাজ তাঁরা এটাই করে। যখন যেদিকে দেখে পাল্লা ভারী, সেদিকেই তাঁরা ঝুঁকে যায়। যখন বিপন্ন সময়, যখন বাংলার বিপন্ন সময়, বাঙালির বিপন্ন সময়, তৃণমূল দলের বিপন্ন সময়, সেই সময় যাঁরা দল ছেড়ে চলে গেল, আজকে তৃণমূলের সুদিনে যাঁরা ফিরে আসছে, তাঁদের সুবিধাভোগী ছাড়া আর কী বলা যায়?

ক’দিন আগেই, দলবদল নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, তবে এটা ঠিক, আমার কাছে একটা প্রতিবাদ থাকেই, যে ’২১ সালে ওরকম জেতার পর, আমরা একের পর এক লোকদের কেন নিয়ে নিচ্ছি? এটা দুঃখ হচ্ছে আমার। একের পর এক লোকদের, একের পর এক পুরনো, যারা শেষ করে গেছে পার্টিটাকে, তাদের নেওয়া হচ্ছে। এটা আমার একটা প্রতিবাদ থাকবে।

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ব্যক্তিগত জীবন বৈচিত্রে ভরা। দেশভাগের পর শরণার্থী শিবিরে জীবন কাটিয়েছেন, দিন মজুরি করেছেন, রিকশা চালিয়েছেন, স্কুলে রান্নার কাজ করেছেন, নকশাল আন্দোলনে জড়িয়ে জেল অবধি খেটেছেন। আবার জীবনের কঠিন সংগ্রামের পথ বেয়ে উঠে আসা এই মানুষটার হাত থেকেই বেরিয়েছে বহু মূল্যবান লেখা।

মহাশ্বেতা দেবীর রিকশ টানতে টানতেই জন্ম নিয়েছে সাহিত্যের প্রতি আগ্রহ! অবহেলিত মানুষদের জীবনের প্রতিফলন ঘটেছে তাঁর সাহিত্যে। দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রথম চেয়ারপার্সন থেকে আজ তিনি রাজনীতিতে বিধায়ক

হুগলির বলাগড়ের মতো বিধানসভা কেন্দ্র যেখানে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে ছিল...সেই তাঁকেই এই আসন থেকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! জিতে চমক দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী! সেই মনোরঞ্জনই এদিন দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Hooghly: দাদাগিরি পুলকার চালকের, ঘুষি মেরে ছাত্রের বাবার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হিন্দমোটরে
দাদাগিরি পুলকার চালকের, ঘুষি মেরে ছাত্রের বাবার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হিন্দমোটরে
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের

ভিডিও

Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget