এক্সপ্লোর

Hooghly News: রুটি নিয়ে বচসা, বঁটির কোপ মারার অভিযোগ

Hooghly Update: গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক ও তাঁর ছেলেকে। মদ কিনতে গিয়ে প্রথমে মালিককেই মারধর করেন তৃণমূল কর্মীরা। পাল্টা অভিযোগ হোটেল কর্মীর।


মোহন দাস, হুগলি: হুগলির গোঘাটে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল হোটেল মালিকের বিরুদ্ধে। বঁটির কোপ মারার অভিযোগও উঠেছে। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক ও তাঁর ছেলেকে। মদ কিনতে গিয়ে প্রথমে মালিককেই মারধর করেন তৃণমূল কর্মীরা। পাল্টা অভিযোগ হোটেল কর্মীর।

কী ঘটনা:
হোটেলের মধ্যেই আক্রান্ত হলেন দুই তৃণমূল কর্মী। তাঁদের বঁটি দিয়ে কোপ মারার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে। আক্রান্ত তৃণমূল কর্মীদের দাবি, বকুলতলার এই হোটেলে রুটি কিনতে গিয়েছিলেন। কিন্তু, অন্য ক্রেতাদের আগে খাবার দিয়ে দেওয়ায় ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মী চন্দন ঘোষ ও বিকাশ রানা। অভিযোগ, তখনই তাঁদের উপর বঁটি নিয়ে চড়াও হন হোটেল মালিক ও তাঁর ছেলে। এক তৃণমূল কর্মীর মাথায় আঘাত লাগে। অন্যজনের হাতের আঙুল কেটে যায়। 

কী বলছেন অভিযোগকারী:
গোঘাটের আক্রান্ত তৃণমূল কর্মী বিকাশ রানা বলেন, 'আমরা হোটেল রুটি আনতে গেছিলাম, বলছে একটু দেরি হবে। তখন আমরা বলি পরে যাঁরা এসেছেন তাঁদের দিয়ে দিয়েছো। তখনই মদের কারবার কেন চলছে সেটা নিয়ে প্রশ্ন করি। বলি হোটেলে খাবার খাওয়া আগে? না মদের কারবার আগে? তখনই হোটেল মালিক বাবা-ছেলে আমাদের উপর চড়াও হয়। বটি দিয়ে হামলা চালায়। সহকর্মীর মাথায় আঘাত ধারালো অংশ দিয়ে, আমার আঙুল কেটে যায়।'

পাল্টা অভিযোগ:
হোটেলের এক কর্মীর আবার পাল্টা দাবি, মদ কেনা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে মালিকের। এমনকী প্রথমে হোটেল মালিককেই মারধর করা হয় বলে অভিযোগ ওই কর্মীর। গোঘাটের ওই হোটেলের কর্মী রাজু রায় বলেন, 'হয়ত বিনা পয়সায় মদ চেয়েছিল, ওরাই প্রথমে আমার মালিককে মারে।'

এমন ঘটনার জেরে রাতেই হোটেলটি বন্ধ করে দেয় পুলিশ। হোটেলের মালিক অসিত দে ও তাঁর ছেলে পিরু দে-কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার অস্ত্র-বোমা, আটক ১

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget