এক্সপ্লোর

Train Blocked: তালান্ডু স্টেশনে তুমুল কাণ্ড, সময়ে ট্রেন না চলায় রেল অবরোধ যাত্রীদের

ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেল জিআরপি। শেষপর্যন্ত আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:  কুয়াশার কারণে লোকাল ট্রেন সময়মতো না চলার অভিযোগে হুগলির তালান্ডু  স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা।  তাঁদের অভিযোগ, সময়মতো লোকাল ট্রেন চালানো হচ্ছে না, অথচ মালগাড়ি পাস করানো হচ্ছে।  এই অভিযোগে সকাল ৭টা নাগাদ নিত্যযাত্রীরা হাওড়া বর্ধমান মেন লাইনে অবরোধ করেন।  ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেল জিআরপি। শেষপর্যন্ত আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে।  এর ফলে লোকাল ও মেল ট্রেন সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে। 

বেশ কিছু দিন ধরে কুয়াশা জন্য ও মাল গাড়ি পাশ করার জন্য লোকাল ট্রেন সময় আসছে না। তার ফলে অফিস যাত্রী ও অন্যান্য যাত্রীরা সঠিক সময়ে কাজে যেতে পারছে না। তার জন্যই এই অবরোধ। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অশান্তি চরমে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল GRP থানার পুলিশ। অবরোধের ফলেই ভোগান্তির মুখে যাত্রীরা।

এদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Bank Privatization) বিরোধিতায় দুদিনের ধর্মঘটের (Strike) প্রথম দিনেই প্রভাব পড়ল রাজ্যে (West Bengal)। কলকাতা থেকে জেলা, সর্বত্র ব্যাঙ্ক বন্ধ ছিল এদিন। একাধিক জায়গায় এটিএম (ATM) পরিষেবা না মেলার অভিযোগ উঠেছে। ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির দাবি, সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখতেই তাঁদের এই আন্দোলন।

বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। প্রথম দিনই তার প্রভাব পড়ল রাজ্যে। ধর্মতলা থেকে বিবাদীবাগ, গড়ফা থেকে কালিকাপুর - কলকাতার সর্বত্র বেশিরভাগ ব্যাঙ্কের শাটার নামানো ছিল এদিন। বন্ধ ব্যাঙ্কের সামনে জায়গায় জায়গায় পিকেটিং করতে দেখা গিয়েছে আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি উদয় কর্মকরা বলেন, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে মানুষের আমানতের সেফটি থাকবে না। মানুষের জন্যই আন্দোলন।

ব্যাঙ্ক ধর্মঘটে শুধুমাত্র হাসপাতাল লাগোয়া এটিএমগুলিকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এসএসকেএম হাসপাতালের সামনে থাকা এটিএমেও টাকা মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে থাকা এটিএম থেকে টাকা সংগ্রহ করতে হয়েছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget