এক্সপ্লোর

Hoogly theft: কেউ গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি, কেউ বেড়াতে, সুযোগ বুঝে হাউজিং কমপ্লেক্সের পরপর ফ্ল্যাটে চুরি

হাউজিং কমপ্লেক্সের নিরাপত্তা রক্ষীদের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে গভীর রাতে ধরা পড়েছে, ব্যাগ নিয়ে কয়েকজনের আনাগোনা। সেখানেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা গাড়ির পাশ রয়েছেন দু’জন। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ার (Uttarpara) পর শ্রীরামপুরের (Sreerampore) হাউজিং কমপ্লেক্স। তিনটি ভবনের চারটি ফ্ল্যাটে একসঙ্গে চুরি। চোর আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে গিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, রাতে ওই ফ্ল্যাটগুলিতে লোকজন  ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage)। 

কেউ গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি, কেউ আবার বেড়াতে। ফ্ল্যাট খালি থাকার সুযোগেই দুঃসাহসিক চুরি শ্রীরামপুরের সুভাষনগর (Subhashnagar) হাউজিং কমপ্লেক্সের তিনটি বিল্ডিং-এ। রবিবার সকালে হাউজিং কমপ্লেক্সের তিনটি বিল্ডিং-এর চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ (Srirampur Police Station)।

হাউজিং কমপ্লেক্সের (Housing Complex) নিরাপত্তা রক্ষীদের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে গভীর রাতে ধরা পড়েছে, ব্যাগ নিয়ে কয়েকজনের আনাগোনা। সেখানেই দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা গাড়ির পাশ রয়েছেন দু’জন। তাঁরা আড়ালে চলে যাওয়ার পর সেই রাস্তাতেই বের হলেন তিন জন। তাঁদের কাছে বড় ব্যাগ।

এখানকার হাউজিং কমপ্লেক্সে রয়েছে ৬০০-র ওপর ফ্ল্যাট। মূল গেটে নিরাপত্তা রক্ষী, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও, কীভাবে চুরি তা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীরামপুর হাউজিং কমপ্লেক্সের  বাসিন্দা রঞ্জিতকুমার আর্য জানিয়েছেন,  'আমি গেছিলাম আত্মীয়ের বাড়ি। খবর পেয়ে এসে দেখি আলমারি ভেঙে গয়না, ক্যাশ টাকা নিয়েছে। একসঙ্গে কীভাবে হল বুঝতে পারছি না। যারাই কিছুদিন বাইরে গেছে তাদের ফ্ল্যাট। মনে হচ্ছে পরিকল্পনা করেই কাজ।'

হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের অভিযোগ, 'যে তলায় চুরি হয়েছে, সেখানকার অন্যান্য ফ্ল্যাটগুলির দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল।' 

ওই কমপ্লেক্সের আরেক বাসিন্দা প্রভা মেহেতা বলছেন, বাড়ির বাইরে হ্যাজবোল্ট লাগানো হয়। ২৩ বছর ধরে রয়েছেন। এত বছর আগে কখনও এমনটা হয়নি। কোনও শব্দও শুনতে পাইনি।

জানা গিয়েছে, বিশাল হাউজিং কমপ্লেক্সে ঢোকার একাধিক গেট রয়েছে। মূল গেটের সামনেই নিরপত্তারক্ষীরা থাকতেন। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তারক্ষী-সহ বিল্ডিং-এর বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

শ্রীরামপুরের এই ঘটনার কিছুদিন আগেই উত্তরপাড়া স্টেশন সংলগ্ন একটি বেসরকারি আবাসনে একই কায়দায় চুরি হয়। পরপর ছ’টি ফ্ল্যাটে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। তার সঙ্গে কি এই ঘটনার কোনও যোগ আছে, খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget