এক্সপ্লোর

Hooghly News: দক্ষিণ ২৪ পরগনা থেকে হুগলি, পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধার চলছেই

Man Arrested From WB: কখনও দক্ষিণ ২৪ পরগনা, কখনও হুগলি। অস্ত্র উদ্ধারের ঘটনায় বিরতি নেই। গত কালের পর আজ ফের অস্ত্র উদ্ধার হুগলিতে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে রাজ্য পুলিশের এসটিএফ ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা ও হুগলি: কখনও দক্ষিণ ২৪ পরগনা, কখনও হুগলি। অস্ত্র উদ্ধারের (arms Recover) ঘটনায় বিরতি নেই। গত কালের পর আজ ফের অস্ত্র উদ্ধার হুগলিতে (hooghly)। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও (arrest) করেছে রাজ্য পুলিশের এসটিএফ (WB STF)।

কী জানা গেল?
পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হুগলি থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম মাশাদুল মণ্ডল। এসটিএফ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে পাঁচটি ইম্প্রোভাইজড সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র এবং একটি রাইফেল উদ্ধার হয়েছে। গত কাল সন্ধেয় হুগলির কুচেমারা গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের দাবি, জেরায় সে জানিয়েছে উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্র বিহারের পটনা থেকে নিয়ে আসা হচ্ছিল। গন্তব্য ছিল মুর্শিদাবাদ। ইতিমধ্যেই এই ঘটনায় ডানকুনি পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। উল্লেখ্য, গত কালই দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় কাশীপুর থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারও করে পুলিশ। ধৃতের নাম আসান মোল্লা। উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে, গত পরশু শোনপুর অটো স্ট্যান্ডের কাছে অপেক্ষায় ছিল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কাশীপুর থানার পুলিশ। এক মোটরবাইক আরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তার পরই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। আসান কাশীপুর এলাকারই বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু পঞ্চায়েত ভোটের মুখে অস্ত্র উদ্ধারের এমন বাড়বাড়ন্ত কেন? চিন্তায় নানা মহল।

অস্ত্র উদ্ধার প্রায়ই...
ঘটনা হল, রাজ্যে অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। গত অগাস্টেও খানিকটা এক রকম পরিস্থিতি তৈরি হয়েছিল চুঁচুড়ায়। সে বার ওই এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র,গুলি, বিস্ফোরক উদ্ধার হয়েছিল। গ্রেফতার করা হয় ৮ জন দুষ্কৃতী। ইমামবাড়া হাসপাতালে দুষ্কৃতীকে খুনের চেষ্টার পর থেকেই তল্লাশিতে ব্যস্ত পুলিশ। সেই তল্লাশিতেই উদ্ধার হয় নাইন এমএম, পাইপ গান, ২০৭ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক। প্রসঙ্গত, ডাকাতির ছক বানচাল করল মালদার মানিকচক থানার পুলিশ।৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ঝাড়খণ্ডের দুই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচকের রামুটোলা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝাড়খণ্ড থেকে গঙ্গা পার হয়ে মানিকচকে পৌঁছতেই আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ফিটু শেখ ও রোহন শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ডাকাতির উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা মানিকচকে এসেছিল বলে পুলিশের দাবি। দলের বাকিদের খোঁজ চলছে।

আরও পড়ুন:মাংস খেকো ব্যাকটেরিয়া, কলকাতার হাসপাতালে বিরল রোগে মৃত্যু ব্যক্তির !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget