এক্সপ্লোর

Rishra Ram Navmi Violence : গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট, রাজ্যপাল ঘুরে যাওয়ার পর আজ কী পরিস্থিতি রিষড়ার ?

Ram Navmi Violence : রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হুগলি : রাজ্যপালের পরিদর্শনের পর কেটে গেছে একদিন। এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান। 

অবৈধ জমায়েত দেখলেই সরাচ্ছে পুলিশ                 

গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট। অবৈধ জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF। বিভিন্ন এলাকায় চন্দননগর কমিশনারেটের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট। 

রবিবারের পর সোমবার রাতে ফের রণক্ষেত্রের চেহারা নেয় রিষড়া। পাহাড় সফর কাটছাঁট করে ফিরে, সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। পরপর অশান্তি নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

শিরোনামে রিষড়া                  

আর মঙ্গলবার দিনভর তা নিয়েই উথালপাথাল চলল বঙ্গ রাজনীতিতে! সকাল থেকে রাজ্য়পাল এবং বিজেপি নেতাদের আনাগোনায় দিনভর শিরোনামে সেই রিষড়া! সোমবার গভীর রাতে রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি ছড়ায়। খবর পেয়ে, পাহাড় সফর কাটছাঁট করে, তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন রাজ্য়পাল।  বিমানবন্দর থেকেই সোজা রিষড়া পৌঁছে যান তিনি। এদিন সকালে রিষড়ায় যাওয়ার চেষ্টা করলে, মাঝরাস্তায় আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশের সঙ্গে বাদানুবাদের পর দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকেন তিনি।

রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী               

এরইমধ্য়ে নাটকীয়ভাবে ট্রেনে চড়ে ট্রেনে চড়ে রিষড়ায় পৌঁছে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়! তাঁকেও স্টেশনে বাধা দেওয়া হয়। রাজ্য়ে গত কয়েকদিন ধরে চলা এই অশান্তির ঘটনা নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য়দিকে, অশান্তি নিয়ে তৃণমূল-বিজেপির তরজার পারদও সপ্তমে।

এটা কি পরিকল্পিতভাবে নজর ঘোরানোর কৌশল? অশান্তির বাতাবরণ তৈরি করে, নিয়োগ দুর্নীতি, ডিএ আন্দোলনের মতো ইস্য়ুকে পিছনের সারিতে ঠেলার চেষ্টা? প্রশ্ন তুলছে সিপিএম।

অশান্তির নিন্দায় বিবৃতি বিদ্বজ্জনদের

রামনবমীর মিছিল ঘিরে অশান্তির নিন্দায় বিবৃতি জারি করেছেন বাংলার বিদ্বজ্জনরা। যেখানে লেখা হয়েছে,  রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছদিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, নাগরিক হিসেবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলীর প্রতিবাদ জানাচ্ছি।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget