এক্সপ্লোর

Kalyaneshwar Temple Shiv Ratri : এই শিবলিঙ্গকে 'জ্যান্ত শিব' বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, আজও এখানে পুজো দেন বেলুড়ের সন্ন্যাসীরা

ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে, এই কল্যাণেশ্বর শিবলিঙ্গে স্বয়ং শিবশম্ভুর অবস্থান। ঠাকুরের এই কথা স্মরণ করেই বেলুড় মঠ কর্তৃপক্ষ  এখানে শিবরাত্রির পুজো সারেন প্রতি বছর।

ভাস্কর ঘোষ, হাওড়া : শিবরাত্রি ( Shivratri 2024 ) । সারা দেশে আজ দেবাদিদেবের পুজোর মহা আয়োজন। প্রতি বছরের মতো এ বছরও মহা শিবরাত্রিতে ( Maha Shivratri 2024 ) বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে  পুজো করলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাগী এই পুজো। 

বালির 'কল্যাণেশ্বর বাবা'র অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে, এই কল্যাণেশ্বর শিবলিঙ্গে স্বয়ং শিবশম্ভুর অবস্থান। ঠাকুরের এই কথা স্মরণ করেই বেলুড় মঠ কর্তৃপক্ষ  এখানে শিবরাত্রির পুজো সারেন প্রতি বছর।

কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় একবার প্রবল দুর্যোগের মুখে পড়েছিলেন। বাধ্য হয়ে কল্যানেশ্বর গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয় ঠাকুরকে। দুর্যোগ এতটাই প্রবল ছিল যে, তিনি কল্যানেশ্বর মন্দিরে আশ্রয় নেন। তখনই নাকি শিবশম্ভুর দর্শন পান তিনি। এই শিবলিঙ্গকে জ্যান্ত শিব বলে আখ্যা দিয়েছিলেন পরমহংসদেব। জানা যায়, শুধু শ্রীরামকৃষ্ণদেবই নন। স্বামী বিবেকানন্দও এই মন্দিরে শিবপুজো করতেন। কথিত আছে, বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট রাখাল মহারাজ একবার শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে এই মন্দিরে এসেছিলেন। তখন তিনি ঠাকুরকে   রামকৃষ্ণদেবকে গভীর সমাধিতে সমাধিস্থ হতে দেখেন।

তারপর থেকে প্রতি শিবরাত্রিতে এই শিব মন্দিরে পুজো দিতেন ঠাকুর। বিশেষত শিবরাত্রিতে এই মন্দিরে শ্রীরামকৃষ্ণ আসতেন বলে জানা যায়।   বেলুড় মঠের সন্ন্যাসীরাও তাই ঠাকুরের দেখানো পথেই সেই রীতি মেনে চলেছেন । 

শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ এবং মঠের বহু সন্ন্যাসী শিবরাত্রিতে শিবের আরাধনা করেন এখানে।  এদিন বালির কল্যাণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন জনপ্রতিনিধি পল্টু বণিক, প্রবীর রায়চৌধুরী প্রমুখ।  

এক নজরে দেখে নেওয়া যাক আজ কখন শিবরাত্রি তিথি, কখন কোন প্রহরের পুজো 

- শিবরাত্রিতে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে চলেন শৈবভক্তরা। এবারের প্রথম প্রহরের সময় পড়েছে সন্ধ্যে ৬.২৫ মিনিট থেকে ৯.২৮ মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে জল ও দুধ নিবেদন করুন।

- দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত ৯.২৮ মিনিট থেকে রাত ১২.৩১ মিনিট পর্যন্ত। এই প্রহরে জল এবং দই নিবেদন করা হয়।

- তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত ১২.২১ মিনিট থেকে ৩.৩৪ মিনিট পর্যন্ত। এই সময় ঘি এবং জল নিবেদন করা হয় ভোলেনাথকে। 

- চতুর্থ এবং শেষ প্রহর খুবই গুরুত্বপূর্ণ। ৯ তারিখ ৩.৩৪ মিনিট থেকে ভোর ৬.৩৫ মিনিট পর্যন্ত থাকবে। এই সময় মধু এবং জল প্রথমে নিবেদন করা হয়।   



আরও পড়ুন : 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget