এক্সপ্লোর

Tarkeshwar Storm: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের এই এলাকা, ভেঙে পড়ল গাছ, নেমে এল অন্ধকার

Tarkeshwar Storm Rampage: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের এই এলাকা, উপস্থিত হয়েছে দমকল বাহিনী, কী বলছে স্থানীয়রা ?

হুগলি: প্রকৃতির এ এক অন্য রূপ। দেশের পাশাপাশি প্রবল বর্ষণে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে তৈরি থাকতে বলেছে হাওয়া অফিস। এদিকে সতর্কবার্তার মাঝেই কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের সন্তোষপুর। 

কয়েক সেকেন্ডের ঝড়ে তারকেশ্বরের সন্তোষপুর এলাকায় ভেঙে পড়ে প্রকাণ্ড গাছ। গোটা এলাকা অন্ধকার। ইতিমধ্যেই ওই স্থানে উপস্থিত হয়েছে দমকল বাহিনী। কাটার দিয়ে ইতিমধ্যেই ভেঙে পড়া গাছ কেটে ফেলার চেষ্টা চলছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, একটা ছোটো টর্নেডো মতো হয়েছে ! ৩০ থেকে ৩৫ সেকেন্ড মতো স্থায়ী ছিল। আমি একটু দূরে ছিলাম। আমার বাড়ি এখানেই। আমি দূর থেকে দেখছিলাম, কিছু একটা ঘটনা ঘটছে এখানে। আমার বাড়ি থেকে তখনই ফোন আসে, বলা হয় এখানে বিশাল এখানে ঝড় হয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলা হয়। তারপর দেখি এখানে গাছপালা ভেঙে তছনছ হয়ে আছে।'

এদিকে একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। একাধিক জায়গায় নেমেছে ধস। পাশাপাশি জমা জলে বিপজ্জনক পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মূলত,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই একটানা ভারী বর্ষণের মুখোমুখি বাংলা। উত্তরবঙ্গকে (Red Alert and Take Action) দেওয়া হয়েছে লাল সতর্কতা এবং এখুনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপশি দক্ষিণবঙ্গকে (Be Prepared) পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সতর্কবার্তার আওতায় থাকছে বাংলার মোট ১৮ জেলা !

IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা-সহ ১০ জেলায় সতর্কবার্তা জারি হয়েছে।এর মধ্যে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ- এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে।কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কবার্তা এবং আগামী ৪৮ ঘণ্টায় কিছু জেলায় কমলা সতর্কবার্তাও থাকছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বর্ষণের আশঙ্কা থাকছে।

আরও পড়ুন, রাত-বিরাতে হোম ডেলিভারি নিচ্ছেন ? বরানগরের ঘটনায় শিউরে উঠবেন !

অপরদিকে, ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ, পুরসভা, গ্য়াস কাটার নিয়ে হাজির, তীব্র বাদানুবাদ
Hooghly News:'দলীয় কর্মীদের শাবল-আক্রমণ’, স্ত্রী-সন্তান কেউ গেল না বাদ, রক্তাক্ত BJP নেতার পরিবার, ভয়াবহ অভিযোগ আরামবাগে
'দলীয় কর্মীদের শাবল-আক্রমণ’, স্ত্রী-সন্তান কেউ গেল না বাদ, রক্তাক্ত BJP নেতার পরিবার, ভয়াবহ অভিযোগ আরামবাগে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda
TMC Bank Account: আরও ৪ অ্যাকাউন্ট খুলতে চেয়ে আর্জি কালীঘাট তৃণমূলের, ফেরাল হাইকোর্ট
TMC News: TMCP -র প্রতিষ্ঠা দিবস পালনে কার্যত প্রতিযোগিতার পথে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood News: নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা? এবার সতর্ক করল চিন, কী ঘটেছে? | China | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget