এক্সপ্লোর

Hooghly News:পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে রণক্ষেত্র খানাকুল, জখম পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার

Panchayat Samiti Construction:পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল খানাকুল। ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলবদল ঘিরে অশান্তি বাধে।

সোমনাথ মিত্র, হুগলি: পঞ্চায়েতের স্থায়ী সমিতি (Panchayat Samiti) গঠন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল খানাকুল (Khanakul)। ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলবদল ঘিরে অশান্তি বাধে। এদিন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের (BJP) সংঘর্ষ হয়েছে বলে খবর। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ১৪ জন সদস্য, বিজেপির ৯ জন। তৃণমূলের ৩ সদস্য বিজেপিকে সমর্থন করেও তৃণমূলে ফেরায় অশান্তির (Political Clash) সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এদিন পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজিরও অভিযোগ উঠেছে। জখম হন কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার।

কেন সংঘর্ষ?
ওরুন্দা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অধিকাংশই তৃণমূল। যখন বোর্ড গঠন হয়, তখন দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন সদস্য বিজেপিতে যোগদান করেন। কিন্তু বোর্ড গঠনের পর আর এক প্রস্ত ভোলবদল। অভিযোগ, বোর্ড গঠনের পরে তাঁরা ফের বিজেপিতে ফিরে আসেন। আজ, মঙ্গলবার সেখানে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন ছিল। সেই ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। কিন্তু তাঁদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসা শুরু হয়। এলাকায় ব্যাপক ইটবৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। আপাতত এলাকায় শান্তি রয়েছে বলে খবর। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। সমিতি গঠনের সময় দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইট-পাটকেল ছুড়েছেন, বোমাবাজি করেছেন। বোমার আঘাতে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন বলে খবর।

আগেও অশান্তি...
এর আগে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য। গত ১১ অগাস্ট যেমন নদিয়ার রানাঘাটের দত্তপুলিয়া পঞ্চায়েত তেতে ওঠে। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে সে বারও ইটবৃষ্টি হয়েছিল। ভয়ে পালান তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সে যাত্রা বোর্ড গঠন আটকে যায়। পুলিশের লাঠিচার্জ থেকে অবরোধ। ভয়ঙ্কর অশান্তির সাক্ষী ছিল দত্তপুলিয়া পঞ্চায়েত। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সংঘর্ষের মাঝে পড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে পালাতেও দেখা গিয়েছিল একটি ভাইরাল ভিডিওতে। সকাল থেকে রাত, সন্ত্রাসের এই ছবিই ধরা পড়েছিল নদিয়ার দত্তপুলিয়ায়। রানাঘাট ২ নম্বর ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে, ৩০ আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল উভয়ই ১৪টি করে আসনে জিতেছিল। ২টিতে জয়ী হয় সিপিএম। বোর্ড গঠনের সময় ভোটাভুটিতে, সিপিএমের ২ জয়ী প্রার্থীর মধ্য়ে ১ জন বিজেপিকে, অন্যজন তৃণমূলকে সমর্থন করেন। ফলে, তৃণমূল-বিজেপি দু'পক্ষই ফের সমান সমান হয়ে যায়। এই কারণে পুনরায় ভোটাভুটি শুরু হয়। তখনই শুরু হয় গন্ডগোল। কিছুক্ষণের মধ্যেই তা রাস্তায় নেমে আসে একে অন্যের দিকে ইটবৃষ্টি, এমনকি গুলি চালানোরও অভিযোগ ওঠে।
এদিন অশান্তির ছবি ধরা পড়ল খানাকুলে।

আরও পড়ুন:মঙ্গলে সোনা কিনে ঘরে বেঁধে রাখুন সৌভাগ্য, আজ বাংলায় সোনার দাম কত ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget