এক্সপ্লোর

Hooghly : আরামবাগে গ্রেফতার TMC-র পঞ্চায়েত প্রধান !

Panchayat Election 2023 : কোথাও মারধর, কোথাও রক্তপাত, কোথাও প্রাণহানি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই, সপ্তমে অশান্তির পারদ

আরামবাগ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে হুগলির আরামবাগে (Hooghly Arambagh) গ্রেফতার তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান। ধৃত আব্দুল আজিজ খান হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক অভিযুক্তকে ধরতে বাধা দেওয়া ও পুলিশের গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান। রবিবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে প্রধানের বাধার মুখে পড়ে আরামবাগ থানার পুলিশ। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত, গা ঢাকা দেন তৃণমূলের প্রধানও। গতকাল তারকেশ্বর থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। গ্রেফতারের নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি করেছেন ধৃত পঞ্চায়েত প্রধান ।

এর আগে অন্যত্র খুনের ঘটনায় গ্রেফতার শাসক দলের একাধিক নেতা-কর্মী-

কোথাও মারধর, কোথাও রক্তপাত, কোথাও প্রাণহানি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই, সপ্তমে অশান্তির পারদ। যা দেখে অনেকে বলছেন, এ তো আঠেরোর পুনরাবৃত্তি!

প্রথমে ২ রাউন্ড গুলি ছোড়া হয়। তারপর শাবল দিয়ে আঘাত, হাঁসুয়া দিয়ে কোপ। শেষে, একেবারে সামনে এসে পরপর ৬টা গুলি!
অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়ে, মুর্শিদাবাদের খড়গ্রামে শুক্রবার বিকেলে এভাবেই খুন করা হয় কংগ্রেসকর্মী ফুলচাঁদ শেখকে। কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ যাকে গ্রেফতার করা হয়, তার নাম ইমরান শেখের। তার নাম ছিল এফআইআরে।

এর আগে এফআইআরে নাম থাকা আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে খড়গ্রাম থানার পুলিশ। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিকুল শেখ। তাঁর পরিবার খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

শুক্রবার, মনোনয়ন পর্বের প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। ঘটনার পর থেকে থমথমে গোটা গ্রাম। নিহতের পরিবার দাবি করে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় আক্রোশবশত হামলা চালানো হয়। অন্যদিকে, গ্রাম্য বিবাদে খুন হলেও, শাসকদলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা দাবি করে তৃণমূল।

খুনের পর ঘরের বাসনপত্র লুঠ, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এ কোন ধরনের মধ্যযুগীয় বর্বরতা ? পঞ্চায়েত ভোট লুঠ করে দখলের অভিপ্রায় থাকলে ভোট বন্ধ করে দিলেন না কেন মুখ্যমন্ত্রী? ভোটের নামে গরিব, অসহায় পরিযায়ী শ্রমিকের পরিবারের উপর পাশবিক আক্রমণ কেন? খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়ি গিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনে কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার। পুলিশি তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানায় তারা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget