এক্সপ্লোর

Weather: ঘন কুয়াশায় জের, দৃশ্যমানতা কমে জেলায় বন্ধ ফেরি চলাচল

Heavy Fog in West Bengal: কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ঘন কুয়াশার (Fog) জের। দৃশ্যমানতা কমে যাওয়ায় হুগলির কোন্নগর (Konnagar), রিষড়া (Rishra), শ্রীরামপুর (Shrirumpur), শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ। এর ফলে উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) সঙ্গে হুগলির (Hooghly) জলপথে যোগাযোগ ব্যাহত। 

এদিকে, কুয়াশার চাদরে মোড়া সকাল। কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশার আস্তরণ। বেলা বাড়লে আংশিক পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

ঘন কুয়াশার কারণে কলকাতায় বন্ধ বিমান পরিষেবা। সকালে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। কৃত্রিম আলো জ্বালিয়েও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ফলে সকাল থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারেনি। অন্য রাজ্য থেকে আসা বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ বিমান রাঁচিতে অবতরণ করেছে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়।                                                                                                                         

তবে কুয়াশার এই প্রকোপ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়াতেই দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এ দিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত। তবে এখনও হিমেল হাওয়ার পরশ বোধ হচ্ছে ভালই। গতকালের থেকে এ দিন তাপমাত্রা সামান্য বেশি থাকলেও, শীত শীত ভাব এখনও রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget