এক্সপ্লোর

Murshidabad News: তলিয়ে গিয়েছে বাড়ি, ফের গঙ্গায় ভাঙ্গন সামশেরগঞ্জে

Erosion: সামশেরগঞ্জে গঙ্গায় ভয়াবহ ভাঙন। তলিয়ে গেল একাধিক বাড়ি। প্রতাপগঞ্জ গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার।

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: ফের গঙ্গায় ভাঙ্গন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয় গতকাল সকাল থেকে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে দুটি বাড়ি। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কায়। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন।

ফের গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদে: সামশেরগঞ্জে গঙ্গায় ভয়াবহ ভাঙন। তলিয়ে গেল একাধিক বাড়ি। প্রতাপগঞ্জ গ্রামজুড়ে এখন শুধুই সব হারানোর হাহাকার। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা এখন ভিটে ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন। ভিটেছাড়া এই মানুষগুলোর দাবি, প্রশাসনকে বারবার ভাঙনের কথা জানানো হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি।  প্রতাপগঞ্জে ভাঙনে ক্ষতিগ্রস্ত এরিনা খাতুন বলেন, “আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা কোথায় যাব, আমাদের কিছু নেই, কোনও জায়গা নেই, এখনও পর্যন্ত কেউ আসেনি আমাদের পাশে দাঁড়াতে।’’

উৎকন্ঠা ও হাহাকারের মাঝে, এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের। ভাঙন রুখতে আগে ব্যবস্থা নয় কেন? প্রশ্ন বিরোধীদের। বোগদাদ নগর গ্রামের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য সামাউল হক বলেন, “গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হচ্ছে।’’ সিপিএমের ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসার হোসেন বলেন, “বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, বাস্তুভিটে হারিয়ে কোথায় যাবেন মানুষগুলো।’’ বিজেপি, বিজেপিক মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “সাধারণ মানুষের সাধারণ পরিষেবা দিতে ব্যর্থ এই সরকার।’’ গঙ্গার ভাঙন এখন প্রতাপগঞ্জ গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শাসক-বিরোধী তরজায় ব্যস্ত। আর এই মানুষগুলোর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা নিরাপদ আশ্রয় খুঁজে বার করা।

একদিকে জলপাইগুড়ির বানারহাট, অন্যদিকে মালদার রতুয়া, ভাসছে গ্রামের পর গ্রাম। রাতভর টানা বৃষ্টি হয়েছে ভুটান পাহাড় ও ডুয়ার্সে। ফুঁসছে ডুডুয়া, জলঢাকা, কালুয়া, আংরাভাসা নদী। জলবন্দি হয়ে পড়েছে দেড়শোরও বেশি পরিবার। টানা বৃষ্টি ঘুম কেড়েছে মালদার রতুয়ার বাসিন্দাদেরও। রবিবারই বিপদসীমা পেরিয়েছে গঙ্গা। পাল্লা দিয়ে বাড়ছে ফুলহারের জলস্তরও। রুহিমারি, গঙ্গারামটোলা, সম্বলপুর, কোতুয়ালি-সহ প্রায় ২০টি গ্রাম জলের তলায়। 

আরও পড়ুন: Malda News: রাতভর টানা বৃষ্টিতে ভাসছে মালদার রতুয়া, জলমগ্ন একের পর এক গ্রাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget