এক্সপ্লোর

Anish Khan Murder Update: আমতাকাণ্ডে সাসপেন্ড ৩ পুলিশকর্মী

ঘটনায় এক এএসআই, একজন হোমগার্ড, এক কনস্টেবল সাসপেন্ড। সাসপেন্ড এএসআই নির্মল দাশ। সাসপেন্ড কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম। সাসপেন্ড হোমগার্ড কাশীনাথ বেরা। 

হাওড়া: আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার (Amta Policestation) ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। 

হাওড়ার (Howrah) আমতায় (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যুর পর তিনদিন পার হয়েছে। আজ সকাল পর্যন্তও অভিযুক্তদের কোনও ক্লু মিলছিল না। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। ঘটনার দিনের থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করে দেখেন তাঁরা। কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সিট ঘোষণা করলেও আনিসের পরিবার এখনও সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড়। 

হাওড়ার (howrah) আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর।  সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা। তবে মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর।

পাশাপাশি ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।

প্রসঙ্গত,  মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। সোমবারই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।  

মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget