এক্সপ্লোর

Howrah News : 'চাকরির টোপ দিয়ে তরুণীকে আটকে রেখে নির্যাতন, আপত্তিকর কাজ করতে চাপ' গ্রেফতার আরিয়ান খান

এখনও নাগালের বাইরে শ্বেতা। ডোমজুড়ে চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে তরুণীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আরিয়ান গলফ গ্রিন থেকে গ্রেফতার।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার, হাওড়া :  চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাংলা। হাওড়ার সেই ঘটনায় অবশেষে ধরা পড়ল পলাতক আরিয়ান খান।  সঙ্গে পাকড়াও করা হয়েছে আরিয়ানের সঙ্গী শ্বেতাকেও। এখনও অধরা তার মা শ্বেতা খান। বুধবার ফকিরপাড়ায় শ্বেতা খানের মায়ের ফ্ল‍্যাটে  তল্লাশি চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন‍্য এবার আটক করা হয়েছে শ্বেতার মাকেও। কিন্তু কোথায় গা -ঢাকা দিল সোশ্যাল মিডিয়ায় সেনসেশনাল ভিডিও ক্রিয়েটর, লাস্যময়ী শ্বেতা। এরই মধ্যে শ্বেতার একের পর এক কুকীর্তি এসেছে সামনে। পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে অস্ত্র আইনে গ্রেফতার করা হয় শ্বেতাকে। তাঁর কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ১৪ দিন জেলে থাকার পরে জামিনে ছাড়া পায় সে। কোথাঝ তার নাম ফুলটুসি তো কোথাও শ্বেতা, কোথাও আবার মহসিনা বেগম। তার এই কীর্তিতে ঢি ঢি পড়ে গিয়েছে গোটা পাড়ায়। ।

পুলিশসূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে, আদতে তা ভুয়ো। এমন কোনও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অফিসের কোনও খোঁজ মেলেনি। অভিযোগ, নির্যাতিতাকে বাড়িতে আটকে রাখার সময় ২ বার তাকে গাড়িতে নিয়ে বের হয় অভিযুক্তরা। তাঁকে নাকি দিঘাতেও নিয়ে যাওয়া হয়। ইভেন্টের কাজেই কি দিঘায় নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতিতাকে? প্রশ্ন অনেক। ইতিমধ্যেই ডাকসাইটে তৃণমূল নেতাদের সঙ্গে ছবি পাওয়া গিয়েছে শ্বেতা খানের। তবে নেতারা নাকি তাঁকে কেউই ব্যক্তিগত ভাবে চেনেন না। প্রশ্ন উঠেছে, কীসের দাপটে এত কাণ্ড করে বেড়াত শ্বেতা ?

মঙ্গলবার শ্বেতার ফ্ল‍্যাটে তল্লাশির জন‍্য বাঁকড়া ফাঁড়ির পুলিশের তরফে হাওড়া আদালতে আবেদন জানানো হয়। এরপর তল্লাশি চালানোর অনুমতি দেন বিচারক। পুলিশ সূত্রে দাবি, অত‍্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। অন্য়দিকে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন।রাজ‍্যের ডিজিপিকে চিঠি লিখে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি চেয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তিনদিনের মধ্য়ে সবিস্তারে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনের তরফে। জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, 'নীল ছবি করতে রাজি না হওয়ায় ৬ মাস ধরে আটকে রাখা এবং লোহার রড দিয়ে মারধরের যে খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে, তা স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কমিশন এই বর্বর ঘটনার তীব্র নিন্দা করছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ‍্যেরDGP-কে চিঠি লিখে, ভারতীয় ন‍্যায় সংহিতার উপযুক্ত ধারায়, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি চেয়েছেন। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্যাতিতার বিনামূল‍্যে চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা  করা হয়। ৩ দিনের মধ‍্যে কমিশনের কাছে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে।'

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget