এক্সপ্লোর

Bagnan News:বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মৃত ৩, আহত ২২

Howrah Bus Accident: সেইসময় সিগন্যাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সুনীত হালদার, হাওড়া: বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে বাগনান শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসে একটি ট্রাক ধাক্কা মারলে বাসের ৩ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বাসের চালক কন্ডাক্টর সহ ২২ জন। তবে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। সেক্ষেত্রে হতাহতের সংখ্য়া পরবর্তীতে বাড়তে পারে। বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের বাসটি লাইব্রেরি মোড়ের কাছে মুমবাই রোড পার হচ্ছিল। সেইসময় সিগন্যাল উপেক্ষা করে একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষরা।

পার্কস্ট্রিটে বাস দুর্ঘটনা

কয়েক মাস আগে আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল পার্ক স্ট্রিটে রেলিংয়ের ওপর উঠে গিয়েছিল বাস। হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি।  পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই । তারমধ্যে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১ জন ভর্তি হাসপাতালে।  কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কেন ঘটল এই দুর্ঘটনা? বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটি ? খতিয়ে দেখছে পুলিশ। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? উঠছে প্রশ্ন।

এর আগে সেদিনই সাতসকালে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে। বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ১০ জন বাসযাত্রী। সকাল ৬টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এর জেরে ঘণ্টাদেড়েক অবরুদ্ধ ছিল ১১৭ নম্বর জাতীয় সড়ক।  

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget