এক্সপ্লোর

Howrah: 'হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভাঙার হুমকি বাগনানের তৃণমূল বিধায়কের

Howrah News: সভা থেকে হুঙ্কার বাগনানের বিধায়ক ও হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেনের। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে,  'আমরাও প্রস্তুত আছি'। 

বাগনান: 'হিন্দিভাষী নেতাদের এনে সভা করলে স্থানীয় নেতাদের বাড়ি ভেঙে দেব', বিজেপি নেতাদের হুমকি বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। তিনি আরও বলেন, 'আমি মারের বদলা মারে বিশ্বাসী, এখানকার বিজেপির নেতাদের বলছি। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় বাংলা বলার জন্য বাঙালিদের মারা হচ্ছে। বিহার-উত্তরপ্রদেশের নেতারা বাংলায় এসে ষড়যন্ত্র করবে। যেদিন সভা করবেন, পরের দিন আমি দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেব। ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্য়ায় নিষেধ করলেও শুনব না।' হুঙ্কার বাগনানের বিধায়ক ও হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি অরুণাভ সেনের। পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে,  'আমরাও প্রস্তুত আছি'। 

আইপ্যাকে ইডি হানা ইস্যুতে তরজা তুঙ্গে

প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের দফতর ঘিরে চাপানউতোর চরমে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রণকৌশল, প্রার্থিতালিকা এবং SIR সংক্রান্ত কাজের নথি ED-কে দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী মতা বন্দ্যোপাধ্যায়। পাল্টি ইডি দাবি করে, কয়লাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়ে গিয়েছেন মমতা। সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে এই ঘটনায়।

সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় একটি চ্যাটের ছবি প্রকাশ করেছেন কুণাল। দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের ওই ছবি পোস্ট করেন কুণাল, যাতে লেখা রয়েছে, 'আমাদের সূত্র অনুযায়ী—সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার ১৩ জন ইডি অফিসার আগামীকাল সকালে 6E 5014 এবং SG 263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ, শ্রী গুলশন রাই, আজ রাতেই যাত্রা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শ্রী সাকেত কুমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক নির্ধারিত রয়েছে'।

ওই চ্যাটের ছবি পোস্ট করে কুণাল লেখেন, 'আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফৎ পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশের তদন্তকারীরা দেখবেন। ইডি-র গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? প্রশ্নটা উঠছে। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক'।

শুভেন্দুর মিছিল

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন শুক্রবার। এবার রবিবার মুখ্য়মন্ত্রীর মতই পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলের পর শুভেন্দু বলেন, 'ছাব্বিশের নির্বাচন, চোরেদের বিসর্জন। SIR-এ এখন ব্রেক ফাস্ট হয়েছে, এরপর ডিনার। চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে ভোট লড়বে না। বিজেপি ক্ষমতায় এলে রাষ্ট্রবাদী সরকার। আমরা ক্ষমতায় এলে চোরেদের জেলে পাঠাব।' আইপ্যাকে ইডির তল্লাশির মধ্যেই ফাইল ছিনতাইয়ের অভিযোগে মিছিল। আইপ্যাককাণ্ডের সঙ্গেই চন্দ্রকোণা রোডে কনভয়ে হামলার অভিযোগে মিছিল।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget