এক্সপ্লোর

Howrah House collapse : 'দিদি আপনি যেখানে থাকুন...একবার আসুন এই ভাগাড়ে' সব হারিয়ে বুক চাপড়াচ্ছে বেলগাছিয়া

'বাঁচাও দিদি...রক্ষা করো দিদি...চাপা পড়ে মরে যাব' বেলগাছিয়া থেকে হাহাকার মহিলার ।

রাত কাটছে বিভীষিকায়। মাথার ওপর ছাদ নেই। প্রতিদিন চওড়া হচ্ছে বাড়ির ছাদের ফাটল। খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে কাটছে রাত । সকাল বিকেল পালা করে আসছেন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কিন্তু বেলগাছিয়ার বাসিন্দারা রয়েছেন সেই তিমিরেই। চোখ ফেটে আসছে জল। বুকফাটা কান্না আর হাহাকার। 'দিদি....ও দিদি....আমাদের রক্ষা করুন'। সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাইছেন নিজেদের আর্তি। 

গত ৫ দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে মাটি বসে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। দুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। আর বিষয়টি ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক তরজার পারদ। কিন্তু বেলগাছিয়ার মানুষের সামনেই রাস্তাটা আপাতত ঘন কালোই। আলোর বিন্দুটুকুও তাঁরা দেখতে পাননি এখনও পর্যন্ত। 

ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জলে ভাসছে রাস্তাঘাট। গোড়ালি ডোবা কালো জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। জল এবং খাবার মিললেও, মাথার ওপর ছাদ মিলবে কি? এটাই এখন বড় প্রশ্ন বেলগাছিয়ার ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের কাছে। এবিপি আনন্দর ক্যামেরা সামনে দেখেই ডুকলে উঠলেন এই বাসিন্দা । চিৎকার করে বললেন, 'কোথায় যাব? কী খাব তাই জানি না। ছোট বাচ্চাটাকে কী খাওয়াব ? পেটে একটাও কিছু নেই ....সবাই শুধু স্বান্তনা দিয়ে যাচ্ছে...ধৈর্য রাখো...৫ হাজার টাকা দেবে বলেছে। কবে পাব? জানি না। আর আমার কোথাও জায়গা নেই। আমার কাছে এক টাকাও নেই। দিদি আপনি যেখানে থাকুন...একবার আসুন এই ভাগাড়ে...এই ভাগাড়ে আপনাকে আসতেই হবে দিদি। আমার মাটির মানুষ আছি, মা মারা গিয়েছেন ৮ তারিখে...এই মাটির মধ্যে চাপা পড়ে মারা যাব দিদি...রক্ষা করো দিদি'  

সোমবার কিছু সময়ের ব্যবধানে হাওড়ায়  যান ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারী। এদিন, হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর-আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, ভাগাড়ের অংশ, ৩ বছরের মধ্য়ে কেটে মাঠ তৈরি করে দেওয়া হবে। পুরমন্ত্রী আরও আশ্বাস দিয়ে বলেন, 'আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায়, এদের পুনর্বাসন দিতে হবে। পুরোটাই ভাগাড়। ' এদিকে, পাল্টা ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা তারই প্রমাণ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget