এক্সপ্লোর

Howrah: বেলুড় মঠে ঢোকার মুখেই ফুটপাথে তারের জঙ্গল, উদ্বেগে এলাকাবাসী

বাতিস্তম্ভ থেকে ঝুলছে গোছা গোছা তার, পাশেই হাইভোল্টেজ লাইন, সব মিলিয়ে মরণফাঁদ...

ভাস্কর ঘোষ, বেলুড়: বেলুড় মঠে ঢোকার মুখে ফুটপাথে তারের জঙ্গল ঘিরে বাড়ছে উদ্বেগ। এলাকাবাসীর দাবি, রাস্তার উপর পড়ে থাকা তারের জন্য পথচারীরা সমস্যায় পড়ছেন। পুরসভা দায়িত্ব এড়িয়েছে বলে অভিযোগ মঠ কর্তৃপক্ষের। যদিও পুরসভার দাবি, তারের কুণ্ডলী সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

বাতিস্তম্ভ থেকে ঝুলছে গোছা গোছা তার। ঝুলে থাকা তার ছড়িয়ে রয়েছে ফুটপাথের উপরেও। বেলুড় মঠে ঢোকার মুখে ফুটপাথে তারের জঙ্গল কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। কিছু বিধিনিষেধ থাকলেও, ইতিমধ্যে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠ। মঠে ঢোকার মুখে তারের জঙ্গলে সমস্যায় পড়ছেন দর্শনার্থী ও পথচারীরা। 

এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস ধরে, এভাবে কার্যত রাস্তা আটকে তার পড়ে থাকলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এক বাসিন্দা বললেন, ভক্তরা এখান থেকে যায় খুব অসুবিধা হয়, আমফানের পর থেকে তার পড়ে রয়েছে, মানুষের এতে কষ্ট হয়, অনেকে পড়েও গেছে, কারও ভ্রুক্ষেপ নেই। 

ঝড় কেটে গেছে কবেই।  কিন্তু দীর্ঘদিন ধরে বেলুড় মঠ সংলগ্ন ছোট ফুটপাতের উপরে ঝুলছে বিভিন্ন কোম্পানির তারের সারি।  তার মধ্যে কোনটার ভিতরে প্রাণ আছে তা কেউ জানে না।  

বিপদ ওৎ পেতে আছে। আতঙ্কিত পথচলতি মানুষ থেকে বেলুড়মঠে আসা ভক্তরা। আর এই আশঙ্কাতেই বিভিন্ন প্রশাসনিক দফতরে বারংবার কড়া নেড়েও হতাশ বেলুড় সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ। তার পরোক্ষে অভিযোগ পুরসভার দিকে।

তার বক্তব্য, পুরসভা সিএসসি এবং বিএসএনএল কে দেখানো হলেও তারা তাদের দায়িত্ব এড়িয়ে গেছে। কে নেবে দায়িত্ব এই নিয়ে বিভ্রান্ত তারা। উপায়ন্তর না দেখে বালি থানার দ্বারস্থ হচ্ছে মঠ কর্তৃপক্ষ।  

তার সরানোর জন্য পুরসভা থেকে সিইএসসিকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ বেলুড় মঠ কর্তৃপক্ষের। বেলুড় মঠ সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ বলেন, আমরা বুঝতে পারছি না কোনওটা বিদ্যুত আছে, কোনটায় নেই। পুরসভায় জানিয়েছিলাম। সিইএসসিকে জানাই, ওরাও বলে আমাদের কাজ নয়। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। পাশেই রয়েছে হাইভোল্টেজ তার, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, কেউ দেখছেন না।

হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, পুরসভার তরফে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। রাস্তায় ছড়ানো তার সরাতে পুরসভা কবে ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে এলাকাবাসী। এখন দেখার কবে ঘুচবে এই তার বন্ধনের আতঙ্ক।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget