এক্সপ্লোর

Howrah Boat Capsized : রূপনারায়ণের গ্রাসে নৌকো, ১৮ জনকে নিয়ে তলিয়ে গেল নৌকো, এখনও খোঁজ নেই অনেকের

Howrah News : দাসপুরে পিকনিক করে বাগনান ফিরছিল ওই দলটি।  ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা।

সুনীত হালদার, হাওড়া : এক মুহূর্তে আনন্দ বদলে গেল বিষাদে। পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে হল নৌকাডুবি ( Boat Capsize ) ।  নিখোঁজ ৫জন। বেলগাছিয়া থেকে দাসপুরে পিকনিক করতে গিয়ে রূপনারায়ণ নদীতে ( Rupnarayan River) ডুবে গেল নৌকো। ৫জন নিখোঁজের মধ্যে রয়েছে ২ শিশুও। 

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পিকনিক করে বাগনান ফিরছিল ওই দলটি।  ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা। ১৮জনকে নিয়ে তলিয়ে যায় নৌকো।  ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ৫ জন। 

শেষ পাওয়া খবর অনুসারে, এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও নৌকোর মাঝিদের সহায়তায় ১৩ জনকে আগেই উদ্ধার করা হয়। বাকি ৫ জনের মধ্যে আজ সকালে ১ জনের দেহ উদ্ধার করে এনডিআরএফ। তাঁর বাড়ি হাওড়ার বেলগেছিয়া এলাকায়। এখনও নিখোঁজ ৪ জন। রূপনারায়ণে এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। 

নিখোঁজদের বেশিরভাগের বাড়ি হাওড়ার বেলগাছিয়ার লিচুবাগান এলাকায়। একজন থাকতেন মানকুরে। খবর পেয়ে ঘটনাস্থালে আসেন জেলাশাসক পি  দীপাপপ্রিয়া, হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল।

 মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরার ত্রিবেনী পার্কে চড়ুইভাতি করতে আসে। চুড়িভাতি শেষে তারা ফের নৌকায় চেপেই মানকুরের দিকে ফিরছিলেন। সেই সময়ই কোন কারণে নৌকা কাত হয়ে যায় এবং তারপর ডুবে যায়। সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদীতে থাকা ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায়। উদ্ধার কাজ শুরু করেন। তারা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকিদের খোঁজে নামে বাহিনী। 

যাত্রীদের কারও কারও অভিযোগ, নৌকা ছিল নড়বড়ে এবং তাতে জল ঢুকছিল। তারা নৌকার মাঝিকে জল বের করে নৌকা ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি। 

অতিরিক্ত বোঝার কারণে নৌকো ডুবে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিছুদিন আগেই স্কুলের পিকনিকে গিয়ে গুজরাতের ভডোদরায় নৌকাডুবির ভয়াবহ ঘটনা ঘটে। সলিল সমাধি হয় শিক্ষক ও পড়ুয়া মিলিয়ে ১৬জনের। মৃতদের মধ্যে ছিলেন  ১৪ জন শিক্ষক ও ২ জন ছাত্র। গুজরাতের বিখ্যাত হার্নি লেকে বোটিংয়ের সময় তলিয়ে যায় এতজন পড়ুয়া। সেখানেও নৌকার ভারবহন ক্ষমতার থেকে অনেক বেশি জন ওঠাতেই তা উল্টে যায় বলে দাবি ছিল।       

আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget