এক্সপ্লোর

Howrah News: ট্রেকিং করতে গিয়ে শ্বাসকষ্ট, মৃত্যু বঙ্গ সন্তানের

Howrah Boy Died On Trekking: পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি, ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হাওড়ার বাসিন্দার..

ভাস্কর ঘোষ, হাওড়া: ইয়াকসম (Yuksom) থেকে গোয়েচালা (Goecha La) অবধি ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল বঙ্গ সন্তানের। কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্পে (Kanchenjunga Base Camp) প্রাণ হারালেন বালির সমবায়পল্লীর বাসিন্দা দেবব্রত। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৪৬ বছর। 

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বঙ্গ সন্তানের

গত ১৭ মে ১১ জন সদস্যের একটি ট্রেকিং দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার পথে পাড়ি দিয়েছিলেন তিনি। পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাঁর। যার ফলে মাঝপথেই মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭ মে বাড়ি থেকে ট্রেকিং এর জন্য বেরিয়েছিলেন দেবব্রত। ১৯ তারিখ ভিডিওকলে শেষবার পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। ফলে আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর।

পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত

২৫ তারিখ নামার পথে অসুস্থ বোধ করেন তিনি। চিকিৎসার জন্য  তাঁকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকের ছায়া নামে পরিবারে। জানা গিয়েছে, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে।ইতিমধ্যে বাড়ির লোকজন দেহ আনতে গিয়েছে। স্থানীয়রা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য প্রার্থনা করেছেন।

মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল বাইশ সালে কলকাতাও

বছর দুইয়েক আগে এমনই এক মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল বাংলা। বাইশ সালে স্বামী-মেয়ে এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন কসবার বেদিয়াডাঙার বাসিন্দা। কিন্তু পাহাড়ে ওঠার শখই কাল হল ! পেশায় আয়কর দফতরের অফিসার ছিলেন কসবার বাসিন্দা দীপাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। দেরাদুনের মৌলি থেকে তিনি ট্রেকিং শুরু করেছিলেন। কিন্তু আচমকাই তার শ্বাসকষ্ট শুরু হয়। মাত্র ৩৫ বছর বয়েসেই প্রাণ হারান তিনি। মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা পরিবার।

ট্রেকিং-এ  গিয়ে মৃত্যু হয়েছিল  ডাক্তারি পড়ুয়ার

উদাহরণ আরও রয়েছে। তেইশ সালে এমন ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনা। বন্ধুদের সাথে পাহাড়ে ট্রেকিং-এ  গিয়ে মৃত্যু হয়েছিল  ডাক্তারি পড়ুয়ার। আরজিকর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে পড়ছিলেন তিনি। তিন বন্ধুকে সঙ্গে নিয়ে হরিদ্বার ঘুরতে গিয়েছিলেন সায়ন । ব্রহ্মনাথ পাহাড়ের ১২ হাজার কিলোমিটার ওপরে ওঠার পরেই হয় অঘটন। সায়নের শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ হয়ে পড়তেই বন্ধুবান্ধব ও অন্যান্যরা উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসে। স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যদিও তারপরেও শেষ রক্ষা হয়নি।  ওই হাসপাতালে মৃত্যু হয় হাবড়ার বাসিন্দার। 

আরও পড়ুন, মেয়ের বিয়ের সকালে আসার কথা ছিল পরিযায়ী শ্রমিক বাবার, ফিরল কফিনবন্দি দেহ !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget