এক্সপ্লোর

Howrah Bus Accident : হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা ! অফিস টাইমে মুখোমুখি সংঘর্ষ দুটি যাত্রীবোঝাই বাসের

Howrah Bus Accident : হাওড়ার দাশনগরের বালটিকুরি বাজারে অফিস টাইমে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত কমপক্ষে ১০ জন।

 সুনীত হালদার, হাওড়া : মঙ্গলবার অফিসটাইমে হাওড়ায় ( Howrah ) ঘটে গেল একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ( Bus Accident ) । হাওড়ার দাশনগর এলাকার বালটিকুরি বাজারে ঘটনাটি ঘটে। অফিস টাইমে ঘিঞ্জি রাস্তায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।  আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

স্থানীয় সূত্রে খবর,  সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি হাওড়া-ডোমজুড়ের ৬৩ নম্বর রুটের বাস । সেটি হাওড়া-আমতা রোড ধরে ডোমজুড়ের দিকে যাচ্ছিল। অন্যটি  বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস । সেই বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে এসে  ধাক্কা মারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের যাত্রীরাই গুরুতর আহত হন।  দুর্ঘটনার জেরে বালটিকুরি বাজারে সকালে তুমুল যানজট তৈরি হয় বলে খবর। 

বাসদুটিকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। দাশনগর থানার পুলিশ বাসদুটিকে আটক করেছে । হাওড়ার এই এলাকা যথেষ্টই ঘিঞ্জি এলাকা। তার উপরে অফিস টাইম। তাই রাস্তাতেও ভিড় ছিল। সেই সময় এই দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।   

আরও পড়ুন :

 হস্টেলের ৬৫ নম্বর ঘরে কী হত? উত্তর খুঁজছে পুলিশ                                                        

ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা

অন্যদিকে এদিন ভোরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরাক্কা সেতুতে ট্র্য়াক্টরে ধাক্কা মেরে রেললাইনে উঠে যায় লরি। মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। অল্পের জন্য রক্ষা পান মালগাড়ির চালক।                 

মঙ্গলবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মালদা থেকে ফরাক্কাগামী ১৪ চাকার লরি প্রথমে ট্র্যাক্টর ও পরে ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে ডাউন লাইন ধরে চলা মালগাড়িকে ধাক্কা মারে। ইমার্জেন্সি ব্রেক কষায় বেঁচে যান মালগাড়ির চালক। দুমড়ে-মুচড়ে যায় ট্র্যাক্টর ও লরি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় CISF ও পুলিশ কর্তারা। লরির চালক পলাতক।   

আরও পড়ুন:                                                                           

'মানসিক নির্যাতন', এবার বিশ্বভারতীর হস্টেলে 'র‍্যাগিং', UGC কে চিঠি ছাত্রের

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget