এক্সপ্লোর

Howrah Child Murder: স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে না পেরে খুন, গ্রেফতার সৎ বাবা

সিসিটিভি ফুটেজ বলছে, ঘড়িতে তখন, সোমবার বিকেল ৫টা ৩৫। ঘণ্টাখানেক পর আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাবার পাশে হেঁটে যাচ্ছে বছর চারেকের শেখ সাহিল। 

সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় সত্‍ বাবাকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল, তাই খুন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সৎ বাবা, এমনই খবর পুলিশ সূত্রে। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

নীল হুডি পরে গলির মধ্যে খেলে বেড়াচ্ছে একরত্তি।  সিসিটিভি ফুটেজ বলছে, ঘড়িতে তখন, সোমবার বিকেল ৫টা ৩৫। ঘণ্টাখানেক পর আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাবার পাশে হেঁটে যাচ্ছে বছর চারেকের শেখ সাহিল। 

হাওড়ায় সেই চার বছরের শিশুর রহস্যমৃত্যুর ঘটনায়, সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ধৃত উমেশ দ্বিবেদী মঙ্গলবারও দাবি করেন, তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না।

পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ভেঙে পড়েন মৃত শিশুর সৎ বাবা উমেশ দ্বিবেদী। শিশুটিকে রিজার্ভারে ঠেলে ফেলে খুনের কথা কবুল করেন তিনি। 

পুলিশের দাবি, দ্বিতীয়বার বিয়ে করার পর, স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল সত্‍ বাবার। স্থানীয় সূত্রে দাবি, সোমবার বিকেলের পর থেকে কোথাও আর শিশুটিকে দেখা যায়নি। মঙ্গলবার বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে টিকিয়াপাড়ার নির্মীয়মাণ মার্কেটের রিজার্ভারে মৃতদেহ ভাসতে দেখা যায়। চার বছরের সাহিল আর কখনও ফিরবে না, এটা ভেবেই বুকের ভেতরটা মুচড়ে যাচ্ছে পরিচিতদের। 

উল্লেখ্য, অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরির ঘটনা ঘটল হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ (Police)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার।    গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস।  গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 

যখন জিনিসপত্র কেনাকাটা করছিলেন, তখন এক অচেনা মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বলেন, আপনার অসুবিধা হচ্ছে।  বাচ্চাকে দিন, আমি ধরছি, আপনি বাজার করুন। সরল বিশ্বাসে শিশু সন্তানকে ওই মহিলার কোলে তুলে দেন তিনি। এরইমধ্যে চাদর কেনার সময় তিনি তাকিয়ে দেখেন সেই মহিলা নেই। তাঁর অন্যমনস্ককার সুযোগ নিয়ে শিশুকে নিয়ে কখন চম্পট দিয়েছে ওই মহিলা।

মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সারা বাজার উদভ্রান্তের মতো খোঁজাখুঁজি করেও ওই মহিলা বা সন্তানের কোনও হদিশ পাননি। শেষপর্যন্ত  শিশুটির মা চাঁপদানি ফাঁড়িতে এসে সব ঘটনা জানান। সেখানে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।  ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার  করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

শিশু চুরির ঘটনায় সমগ্র এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুটি নিরাপদে উদ্ধার হওয়ায় ও অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন সবাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget