এক্সপ্লোর

Howrah Agitation Update : হাওড়ায় পরপর অশান্তির জের, সরানো হল সিটি পুলিশের কমিশনারকে ; দায়িত্বে কে ?

City Police Commissioner : কিছুক্ষণ আগেই নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে

হাওড়া : হাওড়ায় পরপর অশান্তির জের। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। কিছুক্ষণ আগেই নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এটাকে রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে। কিন্তু, হাওড়ায় টানা অশান্তির প্রেক্ষাপটে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কোথায় কার রদবদল ?

সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। এদিকে হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠী।

সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গারিয়া।

কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়।

আরও পড়ুন ; সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদ, অগ্নিমিত্রার নেতৃত্বে বিক্ষোভ লালবজারের সামনে; আঁচ জেলাতেও

পয়গম্বর বিতর্কে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ হাওড়া। আজও পাঁচলায় দফায় দফায় উত্তেজনা চলে। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়।

এদিকে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ২ দিন ধরে তাণ্ডবের জেরে বাড়ানো হল ১৪৪ ধারার মেয়াদ। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। পাশাপাশি, উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত জাতীয় সড়ক ও রেলপথেও ১৪৪ ধারা জারি করল রাজ্য প্রশাসন। ১৫ জুন পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

আজ উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। গতকাল বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ। 

 

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget