এক্সপ্লোর

Howrah: স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা, শ্যামপুরে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

২০১৮ সালে শ্যামপুরের গোয়ালবাড়িয়া গ্রামের পায়েল জানার সঙ্গে বিয়ে হয়েছিল জোয়ারকোল গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানার। অভিযোগ দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যা চলছিল।

সুনীত হালদার, হাওড়া:  আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার শ্যামপুর থানার (shyampur thana) সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানা। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাকে উলুবেড়িয়া (uluberia) মহকুমা আদালতে তোলা হবে। ২০১৮ সালে শ্যামপুরের গোয়ালবাড়িয়া গ্রামের পায়েল জানার সঙ্গে বিয়ে হয়েছিল জোয়ারকোল গ্রামের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার কৃষ্ণেন্দু জানার। গত সোমবার সকাল দশটা নাগাদ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পায়েল। সোমবার দুপুরে উলুবেড়িয়া হাসপাতালে পায়েলকে ভর্তি করে কৃষ্ণেন্দুর পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতেই মারা যায় পায়েল। পায়েলের পরিবারের লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন চালাত  এবং অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল কৃষ্ণেন্দুর। পায়েলের বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণেন্দুকে গ্রেফতার করেছে। আজ তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। 

এদিকে, অনেকটা এমনই ঘটনার সাক্ষী থাকল বর্ধমানও। সেখানে ফল প্রকাশের পরের দিন এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী। সন্ধেয় বাড়ি থেকে ওই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ, কেউ আদৌ এই ঘটনায় প্ররোচিত করেছিল কি না, তা দেখছে পুলিশ।

উল্লেখ্য, গতকালই মানিকতলা থানা (Maniktala Police Station) এলাকায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। বাড়ির কাছেই আজ ভোরে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, মৃত্যুর পিছনে দাম্পত্য বিবাদ সংক্রান্ত কারণ থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন: হাড়কাঁপানো ঠাণ্ডায় ৪৫ কিমি হেঁটে পোল্যান্ডে পৌঁছে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"রাত ১০ টায় ৬০০ জনের বাইক বাহিনী পাঠিয়েছিল, ...তারকাটা পার্টি", ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লাগাতার আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Anubrata Mondal:
"শহিদ পরিবার না থাকলে, তৃণমূলের এত বাড়বাড়ন্ত হত না", মেয়ো রোডের সভা থেকে বললেন অনুব্রত মণ্ডল

ভিডিও

TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget