এক্সপ্লোর

Ration: নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা? চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা

Ration Scam: কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে (West Bengal) রেশন দুর্নীতির (Ration Scam) তদন্ত চলাকালীনই একের পর এক অশান্তি। নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা (Ration Dealer)। 

কেন এমন সিদ্ধান্ত? 

কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। পয়লা জানুয়ারি থেকে দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে ২০ হাজারের বেশি রেশন দোকান । যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় ৮১ কোটি গ্রাহক।                                                                    

রেশন নিয়ে ইডি

এদিকে, একশো-দু’শো নয়, রেশন দুর্নীতির পরিমাণ হাজার কোটি ছাড়াতে পারে। কারণ, এক-দু’ বছর নয়, দুর্নীতি চলেছে এক দশকের বেশি সময় ধরে। বিস্ফোরক দাবি করল ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, রেশন দুর্নীতিতে বাকিবুর একা নন, এমন অনেক চালকল, গমকল মালিক নজরে আছে। ED-র দাবি, শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়েও দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারের ঘরেই ফিরে এসেছে ধান, চাল, গম, আটা। আসা-যাওয়ার পথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি ED-র।

আরও পড়ুন, তাঁর জন্য ধর্নায় বসেছিলেন মমতা, সেই রাজীব কুমারই এবার রাজ্যের ডিজি

জেলায় জেলায় রেশন-অশান্তি

কিছুদিন আগে, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধে। গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হল রেশন দোকান। অন্য দিকে, রেজিনগরে রেশন-বিক্ষোভের ঘটনায় দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার। 

পাশাপাশি, রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগরেও উত্তেজনা ছড়িয়েছিল। গোপালপুর এলাকায় রেশন ডিলার হাসিবুর রহমানের দোকান ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই পরিমাণে কম রেশন দেওয়া হচ্ছিল। এদিনও একই ঘটনা ঘটায় গ্রামবাসীরা প্রতিবাদ জানান। পরে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কম রেশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget