এক্সপ্লোর

Howrah Station: শতবর্ষে হাওড়া স্টেশন, উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা পূর্ব রেলের

প্রতিদিনই হাওড়া স্টেশন দিয়ে গড়ে ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে ৬৫ শতাংশই শহরতলির লোকাল ট্রেনের যাত্রী। বাকি ৩৫ শতাংশ দূরপাল্লার ট্রেনের যাত্রী।

সুনীত হালদার, হাওড়া: ১০০ বছর আগে একটা ট্রেন নিয়ে হাওড়া স্টেশনের যাত্রা শুরু হলেও  আজ এই স্টেশন দিয়ে প্রতিদিন ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। আজ থেকে একশ বছর আগে যাত্রা শুরু হয় হাওড়া স্টেশনের। তাই হাওড়া স্টেশনে শতবর্ষ উপলক্ষে ডিভিশনের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি নিল পূর্ব রেল। 

বুধবার এই ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন হাওড়ার ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। এদিন এই উপলক্ষে একটি লোগো প্রকাশ করেন তিনি। ডিআরএম জানান, হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে এই ডিভিশনে সময়ে ট্রেন চালানো এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার  করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

প্রতিদিনই হাওড়া স্টেশন দিয়ে গড়ে ১১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে ৬৫ শতাংশই শহরতলির লোকাল ট্রেনের যাত্রী। বাকি ৩৫ শতাংশ দূরপাল্লার ট্রেনের যাত্রী। স্টেশনে প্রতিদিন ১৬১ জোড়া লোকাল ট্রেন এবং ৪৫ জোড়া দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। ট্রেন পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাওড়া স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম  তৈরি হচ্ছে। সব মিলিয়ে প্ল্যাটফর্ম সংখ্যা হবে ২৪ টি। 

পুরনো ডিআরএম অফিসের পরিবর্তে রেল মিউজিয়াম এর পাশেই তৈরি করা হচ্ছে নতুন ডিআরএম অফিস। মাস দুয়েকের মধ্যেই তা চালু হবে। আরও দ্রুত এবং সময়ে ট্রেন চালাতে হাওড়া স্টেশনে ঢোকার মুখে চাঁদমারি সেতুর পাশাপাশি বেনারস রোড ব্রিজ নতুনভাবে তৈরি করা হচ্ছে। আশা করা যায় এই বছরের মধ্যে এই কাজ শেষ হবে। হাওড়া ডিভিশনের ১৫টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আরও উন্নত মানের করে তোলা হচ্ছে। এর মধ্যে ব্যান্ডেল স্টেশনে একটি আধুনিক মানের কোচিং ডিপো তৈরি করা হচ্ছে। এর ফলে উত্তর ভারত এবং পূর্ব ভারতে আরো বেশি করে ট্রেন চালানো যাবে। 

ডিভিশনের সূচনার শতবর্ষকে স্মরণীয় করে তুলতে পূর্ব রেলের শতবর্ষের  বিভিন্ন ঘটনার ছবি, পোস্টার, পুরস্কারের ছবি ইত্যাদি দিয়ে একটি লোকাল ট্রেনের বগিকে সাজিয়ে প্রদর্শনীর জন্য রাখা হবে। এছাড়াও  বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে একটি স্মরনিকা প্রকাশ করা হবে। রাজধানী এক্সপ্রেসের একটি ইঞ্জিনকেও এই উপলক্ষে সাজিয়ে তোলা হবে। এরই সঙ্গে শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি পোস্টাল কভার প্রকাশ করা হবে।  

এদিন তিনি আরও বলেন যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হাওড়া স্টেশনকে আরও অত্যাধুনিক মানের সিসিটিভি বসানো হচ্ছে। হাওড়া, ব্যান্ডল ও কাটোয়ায় মহিলা আরপিএফ কর্মীদের ব্যারাক তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে পূর্ব রেলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যা কার্যকর করতে এখন থেকেই কোমর বেঁধে নেমেছেন রেল কর্তারা।

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget