এক্সপ্লোর

Howrah Fire: দাউদাউ জ্বলছে সাঁকরাইলের তুলোর গুদাম, জলের অভাবে আগুন নেভাতে হিমশিম দমকলকর্মীরা

Howrah Fire: ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন নেভানো যায়নি। বরং কমতে থাকে দমকলের ইঞ্জিনের সংখ্যা। এর প্রধান কারণ ওই জায়গায় জলের পর্যাপ্ত উৎস নেই।

সত্যজিৎ বৈদ্য, সাঁকরাইল (হাওড়া): গোটা আকাশ ছেয়েছে কালো ধোঁয়ায়। দাউ দাউ করে জ্বলছে তুলোর (Cotton) গুদাম। ঘটনা হাওড়ার সাঁকরাইলের (Howrah Fire)।

সাঁকরাইলের (Sankrail) এক তুলোর গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে বৈদ্যুতিন সামগ্রী, তুলোর গুদাম। সাঁকরাইলের জঙ্গলপুরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire department) ৪টি ইঞ্জিন (fire engine)। 

হাওড়ার অঙ্কুরহাটি থেকে কাছেই জালান কমপ্লেক্সের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন নেভানো যায়নি। বরং কমতে থাকে দমকলের ইঞ্জিনের সংখ্যা। এর প্রধান কারণ ওই জায়গায় জলের পর্যাপ্ত উৎস নেই। ফলে ৪টি ইঞ্জিন পৌঁছলেও দমকলের একটিমাত্র ইঞ্জিনই কাজ করতে সক্ষম হচ্ছে।

এটি একটি ইনডাস্ট্রিয়াল এলাকা। একের পর এক কারখানা রয়েছে সেখানে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় একের পর এক কারখানায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে কারখানার কর্মীদের মধ্যে আশঙ্কা ও উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। 

এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'দুপুর ২টো নাগাদ যখন খেতে বসি তখনও কিছু বুঝতে পারিনি। তারপর ২.১০-১৫ নাগাদ দেখি বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।' অপর এক কর্মীর কথায়, 'এর পিছনে গাড়ির গোডাউন। সামনে ওপরে গেঞ্জি আর নীচে তুলোর কারখানা। খেয়ে দেয়ে হঠাৎ দেখি চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। তাপ লাগতে থাকে খুব। প্রথমে বুঝিনি। তারপর তো আগুন লেগেছে বুঝি। বের হতে পারছিলাম না, শেষে পিছন দিক দিয়ে পাঁচিল টপকে জঙ্গল দিয়ে এসেছি।'

আরও পড়ুন: R G Kar Hospital : রোগী পাইপ বেয়ে ৪ তলার কার্ণিশে, পরে মৃত্যু, আরজি করে চাঞ্চল্য

আপাতত চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আশপাশের বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। এমনকী এই বিল্ডিংটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget